,

অস্ট্রেলিয়া সিরিজের জন্য দুপুরে বাংলাদেশ স্কোয়াড ঘোষণা

news-image

অস্ট্রেলিয়া দল বাংলাদেশে পৌঁছে গেছে। কিন্তু এখনও টাইগারদের স্কোয়াড ঘোষণা করা হয়নি। তবে আজ রবিবার দুপুরে ঘোষণা করা হবে অস্ট্রেলিয়া সিরিজের জন্য বাংলাদেশ স্কোয়াড। এমনকি একইসঙ্গে প্রস্তুতি ম্যাচের জন্য দলও ঘোষণা করা হতে পারে।

জানা গেছে, ১৪ সদস্যের দল ঘোষণা করা হবে। এই স্কোয়াডে ফিরতে পারেন নাসির হোসেন। কিন্তু মাহমুদউল্লাহ রিয়াদ ও নাসির হোসেনের স্কোয়াডে থাকার সম্ভাবনা খুবই কম। ওপেনিং জুটিতে তামিমের সঙ্গী হিসেবে দেখা যেতে পারে সৌম্য সরকারকে।

এ ছাড়াও বোলিং আক্রমণে দেখা যেতে পারে পেসার শফিউল ইসলামকে। থাকবেন মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। বাদ পড়তে পারেন পেসার কামরুল ইসলাম রাব্বী।

আর স্পিনার হিসেবে থাকছেন সাকিব আল হাসান। তার সঙ্গী হিসেবে থাকবেন মেহেদী হাসান মিরাজ।

আগামী ২২-২৩ আগস্ট প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে। মিরপুরে সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে আগামী ২৭ আগস্ট। চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট শুরু হবে আগামী ৪ সেপ্টেম্বর।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের