,

হাতে আর দু’দিন! বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী থাকবে পৃথিবী

news-image

হাতে সময় আর মাত্র দু’দিন। আগামী ২১ আগস্ট এক বিরল সূর্যগ্রহণের সাক্ষী থাকবে উত্তর আমেরিকা। ৯৯ বছরে প্রথম এমন দৃশ্য দেখা যাবে। এটি হবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। এদিন চাঁদের ছায়া অতিক্রম করতে হবে পৃথিবীকে। এই দৃশ্য দেখার জন্য অবশ্যই আপনাকে চোখ বিশেষ চশমা পরতে হবে।

এই সূর্যগ্রহণের সময়, দেখা দেবে লুকোনো গ্রহ ৷ এক আধটা নয়, একসঙ্গে চারটি ৷ ২১ আগস্ট গ্রহণের ফলে চাঁদের ৭০ মাইল ছায়া পড়বে পৃথিবীতে ৷ আমেরিকা, বিশেষত উত্তর আমেরিকা থেকে পরিষ্কারভাবে দেখা যাবে এই গ্রহণ ৷ চাঁদ যখন সূর্যকে ঢাকবার চেষ্টায় থাকবে আর পাশ থেকে উঁকি দেবে সূর্য, তখন পৃথিবীবাসীরা সেই হালকা আলোয় দেখতে পাবে চারটি গ্রহকে ৷ সম্পূর্ণ খালি চোখে ৷ ভূগোল বইয়ে ছবি দেখার পর যে গ্রহগুলি দেখার জন্য ছোট ছেলেমেয়েরা সময় অসময়ে বাবা মায়ের কাছে বায়না ধরে, সেই গ্রহগুলি দর্শন দেবে আকাশে ৷ দেখা যাবে বৃহস্পতি, মঙ্গল, শুক্র ও বুধকে।

চাঁদ যেদিকে থাকবে, সেদিকেই দেখা দেবে বুধ ও শুক্র ৷ তার থেকে কিছু দূরে একই সরলরেখায় থাকবে বৃহস্পতি ৷ আকাশে ছড়িয়ে থাকা নক্ষত্রের সৌন্দর্যও সেদিন দেখা যাবে প্রাণভরে ৷ গ্রহণের সময় সূর্য স্থান নেবে লিও নক্ষত্রের মধ্যে।

এই গ্রহণের দৃশ্য দেখার জন্য নাসা সুরক্ষার কিছু মাপকাঠি স্থির করেছে। সেগুলি হল-

১) সরাসরি সূর্যের দিকে তাকাবেন না ৷ গ্রহণ দেখার জন্য বিশেষ ফিল্টার দেওয়া চশমা ব্যবহার করুন।
২) চশমা যেন ভালো পরিস্থিতিতে থাকে।

কোনো স্ক্র্যাচ যেন না থাকে ৷ চশমা যেন ভাঙা বা দোমড়ানো না হয়।
৩) ৩ বছরের পুরোনো চশমা হলে সেটি ব্যবহার করবেন না।
৪) চশমায় যেন অবশ্যই ISO মার্ক থাকে।
৫) ২ মিনিট ৪০ সেকেন্ডের বেশি সময় ধরে কোনোভাবেই গ্রহণ দেখবেন না। সূত্র: কলকাতা

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে