,

নওগাঁয় বাঁশবোঝাই ট্রাক উল্টে নিহত ৬

news-image

নওগাঁর মান্দা উপজেলার হাজি গোবিন্দপুর এলাকায় বাঁশবোঝাই একটি ট্রাক উল্টে পড়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ সময় আরও তিনজন আহত হয়েছেন।

শনিবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন, মান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান।

তিনি বলেন, বাঁশবোঝাই একটি ট্রাক নয়জন শ্রমিক নিয়ে নওগাঁ থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে মান্দা উপজেলার হাজি গোবিন্দপুর এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ছয়জন মারা যায় এবং তিনজন আহত হয়। আহতদের মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের