,

প্রভাসকে পেয়ে উচ্ছ্বসিত শ্রদ্ধা

news-image

বিনোদন ডেস্ক : বাহুবলি সিনেমার সাফল্যের পর জনপ্রিয়তার তুঙ্গে রয়েছেন অভিনেতা প্রভাস। এ অভিনেতার সাহো সিনেমার জন্য অধির আগ্রহে অপেক্ষা করছেন দর্শক। তবে সিনেমাটিতে প্রভাসের বিপরীতে কে অভিনয় করবেন তা নিয়ে অনেকদিন ধরেই চলছিল জল্পনা-কল্পনা। অবশেষে সকল জল্পনার অবসান ঘটিয়ে সিনেমাটিতে প্রভাসের বিপরীতে অভিনয় করছেন শ্রদ্ধা কাপুর।

এদিকে প্রভাসের সঙ্গে সিনেমাটিতে অভিনয়ের ব্যাপারে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শ্রদ্ধা। মাইক্রোব্লগিং সাইট টুইটারে এক টুইটে শ্রদ্ধা কাপুর লিখেছেন, ‘সাহো টিমের অংশ হয়ে এবং প্রভাসের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে খুবই খুবই উচ্ছ্বসিত।’

কয়েকদিন আগে সাহো সিনেমার প্রযোজক শ্রদ্ধার অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘শ্রদ্ধা সিনেমার চরিত্রটির জন্য সম্পূর্ণ উপযুক্ত। আমরা তাকে সিনেমাটিতে নিতে পেরে খুবই উচ্ছ্বসিত। সাহো হিন্দিতে প্রভাসের প্রথম সিনেমা, সুতরাং এটি আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি খুবই অ্যাম্বিসিয়াস প্রজেক্ট এবং আমরা এতে বেশ কিছু অ্যাকশন দৃশ্য দেখতে পাবেন দর্শক।’

সাহো সিনেমাটি প্রভাসের প্রথম হিন্দি ভাষার সিনেমা কারণ এতে সরাসরি হিন্দিতে শুটিং করবেন তিনি। কোনো ডাবিং করা হবে না। এছাড়া তামিল, তেলেগু ও মালায়ালাম ভাষায় মুক্তি দেওয়া হবে সিনেমাটি।

সাহো সিনেমাটি পরিচালনা করছেন সুজিত রেড্ডি। এটি প্রযোজনা করছে ইউভি ক্রিয়েশন্স। প্রভাস-শ্রদ্ধা ছাড়াও এতে আরো অভিনয় করছেন নীল নিতীন মুকেশ। সাহো সিনেমাটির সংগীত পরিচালনায় রয়েছেন- শংকর, এহসান ও লয়। ইউরোপ, দুবাই, আবুধাবি, হায়দরাবাদ এবং মু্ম্বাইয়ে সাহো সিনেমাটির দৃশ্যধারণের কাজ হবে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের