,

চুম্বন দৃশ্যে আপত্তি পল্লবীর

news-image

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার উঠতি অভিনেত্রী সাই পল্লবী। অল্প সময়ের মধ্যে অভিনয় আর শরীরী জাদুতে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। চলতি বছর জুলাইয়ে পল্লবী অভিনীত ‘ফিদা’ সিনেমাটি মুক্তির পর দর্শক হৃদয়ে নতুন করে দোলা দেন তিনি।

ইন্ডাস্ট্রিতে নতুন হলেও সময়ের স্রোতে গা ভাসাতে নারাজ এই অভিনেত্রী। তাই তো সবাইকে অবাক করে দিয়ে চুম্বন দৃশ্যে অভিনয় করবেন না বলে জানিয়েছেন পল্লবী।

সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন পল্লবী। এ সময় চুম্বন দৃশ্যে আপত্তি জানিয়ে তিনি বলেন, ‘আমার বাবা-মা আমাকে অভিনয় করার অনুমতি দিয়েছেন। আমি তাদের এই সিদ্ধান্তকে সম্মান জানাই। সুতরাং আমি চাইব, যখন তারা আমার সিনেমা দেখবেন তখন যেন অস্বস্তিবোধ না করেন।’

তিনি আরো বলেন, ‘আমি চুম্বন দৃশ্য ও শরীর প্রদর্শনের বিরোধী। আমি এমন কিছু করব না যা দেখে আমার বাবা-মা কষ্ট পান।’

পল্লবী অভিনীত পরবর্তী সিনেমা ‘এমসিএ’। সিনেমাটি পরিচালনা করেছেন বেনু শ্রীরাম।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের