,

কলকাতায় বঙ্গবন্ধু স্মারক পুরস্কার পেলেন মণিশঙ্কর-লেনিন

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমানের ৪২তম প্রয়াণ দিবস উপলক্ষে ‘বঙ্গবন্ধু স্মারক পুরস্কার’এ ভূষিত করা হল প্রখ্যাত সাহিত্যিক মণিশঙ্কর মুখোপাধ্যায় ও সাহিত্যিক ও গবেষক নুহ আলম লেনিনকে। ‘বিশেষ বঙ্গবন্ধু’ পুরস্কার পেয়েছেন অভিনেত্রী সুপ্রিয়া দেবী ও সাহিত্যিক জুলফিয়া ইসলাম।

শুক্রবার সন্ধ্যায় কলকাতার বাংলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার তুলে দেয়া হয়। বঙ্গবন্ধু নামাঙ্কিত এই পুরস্কার তুলে দেয়া হয় কলকাতার ‘চোখ’ এবং বাংলাদেশের ‘চিরদিন’ পত্রিকার যৌথ উদ্যোগে। বিশিষ্টদের হাতে এই পুরস্কার তুলে দেন পশ্চিমবঙ্গের ক্রেতা সুরক্ষা ও উপভোক্তা মন্ত্রী সাধন পান্ডে।

 

এদিনের অনুষ্ঠানে ‘অন্নদাশঙ্কর’ পুরস্কার প্রদান করা হয় কবি সুধেন্দু মল্লিক এবং ছড়াকার দীপ মুখোপাধ্যায়কে। অন্যদিকে ‘কবি সুভাষ’ পুরস্কার তুলে দেয়া হয় তপন বাগচী ও মানিক মজুমদারকে।

পরে মন্ত্রী সাধন পান্ডে জানান ‘বঙ্গবন্ধু আমাদের সব থেকে কাছের মানুষ। তাঁকে আমরা ছোটবেলা থেকে দেখেছি, তিনি একজন বীর নেতা, তিনি উৎসর্গ করতে ভাল বাসতেন। দেশের জন তিনি প্রাণ দিয়েছেন। তাই ভারতবাসী হিসেবে আমরা সবসময় ওঁকে নিয়ে গর্বিত। তাছাড়া বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ভাল।

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর