,

বন্যাদুর্গতরা ত্রাণ নয়, চায় বিশুদ্ধ পানি ও ওষুধ

news-image

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বন্যার পানি নেমে গেলেও এখনও জেলার ২১৮টি আশ্রয় কেন্দ্রে ৪১ হাজার ৬৫০ জন মানুষ আশ্রয় নিয়ে আছে। বন্যায় বিধবস্ত এসব মানুষ ত্রাণ চায় না, চায় বিশুদ্ধ পানি ও ওষুধ। বন্যার পানি সরে যাওযার সাথে বন্যা কবলিত দুর্গত এলাকাগুলোতে বিশুদ্ধ পানির চরম সংকট দেখা দিয়েছে। প্রকোপ আকার ধারণ করেছে, পেটের পীড়াসহ নানা রোগবালাই। এ কারণে জেলায় এখনও সরকারি ভাবে একশ ২৫টি এবং জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির ব্যক্তিগত উদ্যোগে আরো একশ ২০টি ফ্রি চিকিৎসা ক্যাম্প চলছে।

দিনাজপুরে স্মরণকালের ভয়াবহ বন্যায় ছয় লাখ ২২ হাজার ৮৮৪জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরবাড়ির নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ৫৯ হাজার ২৯৯টি। বন্যার কারণে দিনাজপুরে গত ৬ দিনে মারা গেছেন ৩১ জন। এ তথ্য দিয়েছেন জেলা ত্রাণ কর্মকর্তা মখলেছুর রহমান।

এদিকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক গোলাম মোস্তফা জানান, জেলায় এক লাখ ২৬ হাজার হেক্টর ফসসি জমি পানিতে তলিয়ে গেছে। এর মধ্যে কয়েকশ একর জমি নদীতে বিলীন হয়ে গেছে।

 

বন্যার জেলার বিভিন্ন স্থানে রাস্তা, সড়ক, মহাসড়ক বিধবস্ত হওয়ায় এখন দিনাজপুর- গোবিন্দগঞ্জ মহাসড়কসহ বেশকিছু সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে দিনাজপুরের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ।

রেলওয়ের দিনাজপুরের জ্যেষ্ঠ প্রকৌশলী আবু জাফর মো. রাকিব হাসান জানান, বন্যায় পানির স্রোতে দিনাজপুর-ঠাকুরগাঁও রেলপথের দু’টি স্থানে এবং দিনাজপুর-পাবর্তীপুর রেলপথের দু’টি স্থানে রেল স্লিপারের নিচের পাথর ও মাটি সড়ে গেছে, বেঁকে গেছে রেল লাইন।রেলপথ সংস্কারের কাজ শুরু করা হলেও কবে নাগাদ রেল চলাচল স্বাভাবিক হবে এ বিষয়টি নিশ্চিত করে বলতে পারেননি তিনি।

এদিকে করতোয়া নদীর বাঁধ ভেঙ্গে যাওয়ায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ১ নং বুলাকিপুর এবং ৩ নং সিংড়া ইউনিয়নের বেশ কিছু এলাকা নতুন করে বন্যায় প্লাবিত হচ্ছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে