,

খালেদা জিয়া বিদেশে বসে বন্যার্তদের জন্য মায়াকান্না করছেন : স্বাস্থ্যমন্ত্রী

news-image

সিরাজগঞ্জ প্রতিনিধি : বন্যার্ত মানুষকে ধৈর্য্য ধরা আহবান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, “অতীতের দেশের সকল প্রাকৃতিক দুর্যোগে আওয়ামী লীগ জনগনের পাশে ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। কিন্তু বিএনপির কোন নেতাকর্মী বন্যার্তদের পাশে নেই।

তাদের নেত্রী খালেদা জিয়া বন্যা দুর্গতদের নিয়ে বিদেশী বসে শুধু মায়াকান্না করছে। ”
শুক্রবার দিনভর তার নির্বাচনী এলাকা কাজীপুরের বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “স্বাধীনতার পর দীর্ঘ ২১ বছর যারা ক্ষমতায় ছিলেন, তারা শুধু জনগণের সম্পদই লুট করেননি, প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ বিতরণ নিয়েও তামাশাও করেছেন। বর্তমান বন্যা পরিস্থিতিতে জনগণের পাশে না দাঁড়িয়ে বিএনপি নেত্রী টুইটারে এবং নেতারা ঢাকায় বসে বক্তৃতা বিবৃতি দিয়ে যাচ্ছেন। ”

মোহাম্মদ নাসিম আরও বলেন, “বিএনপি নির্বাচন ভন্ডুল করার চক্রান্তে মেতে ওঠেছে। দেশে ও বিদেশে ষড়যন্ত্র করছে। কিন্তু তাদের ষড়যন্ত্র সফল হতে দেয়া হবে না। বিএনপি ক্ষমতায় থেকে হাওয়া ভবন সৃষ্টি করেছিল। বিএনপির আমলেই জঙ্গী উত্থান হয়েছিল। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় এসে জঙ্গী দমন করেছেন। দেশকে বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন। ”

পৃথক পৃথক এ সমাবেশে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ কামরুল হাসান। সমাবেশে কাজিপুর উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল, উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত হোসেন ও সাধারণ সম্পাদক খলিলুর রহমান বক্তব্য রাখেন।

এছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর ইসলাম, সিভিল সার্জন ডাঃ শেখ মোঃ মনজুর রহমান, স্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন এবং পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক শাহিন হাসান উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে