,

এবার ফিনল্যান্ডে ভিড়ের মধ্যে ছুরি হামলা, একাধিক জখম

news-image

আন্তর্জাতিক ডেস্ক : স্পেনের পর এবার ফিনল্যান্ডের টুরকু শহরে ভিড়ের মধ্যে প্রকাশ্যে ছুরি হামলা চালিয়ে একাধিক ব্যক্তিকে জখম করেছে সন্ত্রাসীরা। এসময় পুলিশও পাল্টা গুলি চালিয়েছে।

এ ঘটনার পর পুরো শহরজুড়ে তীব্র আতঙ্ক বিরাজ করছে। অন্যদিকে রাজধানী শহর হেলসিঙ্কিয়ে জারি হয়েছে চরম সতর্কতা।

শুক্রবার আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি জানিয়েছে, দেশটির দক্ষিণ পশ্চিমের শহর টুরকুতে বেশ কয়েক ব্যক্তিকে ছুরিকাঘাত করার পর পুলিশ তার পায়ে গুলি করেছে এবং তাকে গ্রেফতার করেছে।

ঘটনাটি শহরের পুতরি বাজার এলাকায় ঘটেছে বলে জানা গেছে। একটি ছবিতে একজনকে মাটিতে পড়ে থাকতে দেখা গেছে। দেহটি ঢেকে দেওয়া ছিল। তবে হতাহত সম্পর্কে সরকারিভাবে কিছু জানানো হয়নি।

ফিনল্যান্ডের দক্ষিণ পশ্চিমাঞ্চলের পুলিশ এক টুইট বার্তায় জানিয়েছে, ‘টুরকুর কেন্দ্রে বেশ কিছু লোকের উপর ছুরি হামলা চালানো হয়েছে। জনগণকে শহরের কেন্দ্রে না যাবার পরামর্শ দেওয়া হচ্ছে। ‘ সূত্র: বিবিসি, কলকাতা২৪.কম

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর