,

দীপিকা-রণবীরের চুমুর ছবি ভাইরাল!

news-image

বিনোদন ডেস্ক : দিন কয়েক আগেই শোনা গিয়েছিল তাদের নাকি ব্রেকআপ হয়ে গেছে। কয়েক দিন যেতে না যেতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল তাদের ঘনিষ্ঠ চুমুর ছবি! তারা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। তা হলে কি ব্রেকআপের খবর গুজব ছিল?

এক ফ্যানপেজের মাধ্যমে পোস্ট করা সাদা-কালো ছবিতে দু’জনকে চুম্বনের ভঙ্গিতে দেখা যাচ্ছে। যদিও ছবিটি কোথায় বা কখন তোলা হয়েছে, সে বিষয়ে কিছুই জানা যায়নি।

বলি মহলের একটা অংশের মত, ২০১৫-তে এই জুটির একটি ফোটোশুটের সময় সম্ভবত তোলা হয়েছিল এই ছবি।

এই মুহূর্তে দীপিকা ও রণবীর সঞ্জয় লীলা বানসালির ‘পদ্মাবতী’ ছবিতে কাজ করছেন।

ওয়েব দুনিয়ার অনেকেরই মনে পড়ছে রণবীরের একটি পুরনো সাক্ষাত্কারের কথা। যেখানে তিনি বলেছিলেন, দীপিকা ‘বেস্ট কিসার’। এই অনুরাগী আবার ‘দীপ-ভির’ হ্যাশট্যাগ দিয়ে রণবীর-দীপিকার বিভিন্ন মুহূর্তের ছবি ওয়েব মিডিয়ায় আপলোড করেছেন। সেখান থেকেই সম্ভবত পুরনো ছবিটি ভাইরাল হয়েছে।

তবে এই ঘটনার পর ইন্ডাস্ট্রির একটা অংশ মনে করছে, হয়তো সত্যিই ব্রেকআপ হয়েছে দীপিকা-রণবীরের। সে কারণেই হয়তো তাদের পুরনো ছবি শেয়ার করে সম্পর্ক জোড়া লাগানোর অনুরোধ করছেন অনুরাগীরা! সূত্র: আনন্দবাজার পত্রিকা

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা