,

নাসরিনকে বিয়ে করেননি ক্রিকেটার সানি

news-image

নিউজ ডেস্ক : ক্রিকেটার আরাফাত সানি ও তাঁর মায়ের বিরুদ্ধে করা নারী নির্যাতনের মামলা ভুল তথ্য দিয়ে দায়ের করা হয়েছে। আদালতে দেয়া চুড়ান্ত প্রতিবেদনে একথা জানিয়েছে পুলিশ। আজ শুক্রবার ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান গণমাধমকে বিষয়টি জানিয়েছেন। আনিসুর জানান, গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের নারী ও শিশু নির্যাতন দমন আইনের সাধারণ নিবন্ধন শাখায় চূড়ান্ত এই প্রতিবেদন দাখিল করা হয়েছে।

এ বিষয়ে সানির আইনজীবী এম জুয়েল আহমেদ জানান, সানি ও তাঁর মায়ের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি বলে মোহাম্মদপুর থানা পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ ইয়াহহিয়া এ চূড়ান্ত প্রতিবেদন দিয়েছেন। সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) হরলাল মল্লিক বলেন, চূড়ান্ত প্রতিবেদন আসায় মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠানো হবে। সেখানেই মামলার বাকি কার্যক্রম অনুষ্ঠিত হবে। চূড়ান্ত প্রতিবেদন থেকে জানা যায়, মামলার বাদী ভুল তথ্য দিয়ে মামলাটি দায়ের করেছেন। তাই আসামিদের অব্যাহতির আবেদন করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে।

এ ছাড়া আরাফাত সানির সঙ্গে মামলার বাদীর যে বিবাহ ও কাবিন হয়েছে, তার কোনো সত্যতা পাওয়া যায়নি। সানি ও নাসরিনের রেস্তোরাঁয় বিয়ে হয়েছে বলেও কোনো প্রমাণ পাওয়া যায়নি।

সানির মা নার্গিস সুলতানা লোকজনকে নিয়ে মামলার বাদীকে মারধর করেছেন বলে যে অভিযোগ আছে, তারও কোনো সাক্ষ্য-প্রমাণ পাওয়া যায়নি। গত ১ ফেব্রুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সানি ও তাঁর মায়ের বিরুদ্ধে মামলা করেন সানির স্ত্রী দাবিদার নাসরিন সুলতানা। এর আগে সানি তথ্যপ্রযুক্তি মামলায় প্রায় এক মাস কারাগারে আটক ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা