,

বিখ্যাত ছয় অভিনেত্রীর সঙ্গে জন্মদিনের পার্টিতে শ্রিদেবী

news-image
বিনোদন ডেস্ক : সময় গুনে গুনে বয়স দাঁড়িয়েছে ৫৪ তে। তবে শরীরে যেনো তার কোনো বালাই নেই। তিনি বলিউডের সবুজ শ্যামল অভিনেত্রী শ্রিদেবী। বৃহস্পতিবার রাতে তার ৫৪তম জন্মদিন উপলক্ষে এক পার্টির আয়োজন করেছিলেন ডিজাইনার মনীশ মালহোত্রা। আর সেখানেই একই ফ্রেমে বন্দী হলেন বলিউডের বিখ্যাত ছয় অভিনেত্রী। সঙ্গে ছিলেন পরিচালক করণ জোহরও।
ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে মনীশ লিখেছেন, ‘কিংবদন্তীতুল্য সব নারীর সঙ্গে। স্মরণীয় এক রাত।’ পরিচালক বনি কাপুরকে বিয়ের পর শ্রিদেবী এখন দুই সন্তানের মা। জন্মদিনের পার্টিতে তাই স্বামীসহ দুই মেয়ে জাহ্নবী, খুশিকে নিয়ে হাজির হন শ্রীদেবী। এর মধ্যে বড় মেয়ে জাহ্নবী আবার বলিউডে পা রাখতে যাচ্ছেন। কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, ওই পার্টিতে রেখা, শাবানা আজমি, ঐশ্বরিয়া রাই, রানি মুখার্জি, বিদ্যা বালান, ফারাহ খান ও টিনা আম্বানিসহ আরো ছিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকী ও সুশান্ত সিং রাজপুত।
তবে এতো এতো সেলেব্রিটির ভিড়ে ঠিকই নজর কেড়ে নিয়েছেন জাহ্নবী। নীল রঙা জিন্সের সঙ্গে সাদা গ্লিটারি টপ পরে ক্যামেরার সামনেও এলেন শ্রীদেবী কন্যা। বরাবরই অভিনেত্রী রেখার সঙ্গে বচ্চন পরিবার দূরত্ব বজায় রেখে চললেও, সেই পরিবারের বউ ঐশ্বরিয়াকে দেখা গেছে রেখার পেছনে দাঁড়িয়ে পোজ দিচ্ছেন ছবিতে। এনডিটিভি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা