,

বিয়ে করছেন দেবের নায়িকা পূজা

news-image

আংটি বদল করে ফেললেন টালিগঞ্জের জনপ্রিয় নায়ক দেবের সঙ্গে হিট সিনেমা উপহার দেয়া নায়িকা পূজা বন্দ্যোপাধ্যায়।

বুধবার মুম্বাইতে এক অনুষ্ঠানে অভিনেতা কুণাল বর্মার সঙ্গে এনগেজমেন্ট হয়েছে তার।

হিন্দি টেলি ইন্ডাস্ট্রির একঝাঁক তারকা হাজির ছিলেন সেই অনুষ্ঠানে।

হাতে গোনা কয়েকটি ভারতীয় বাংলা সিনেমায় দেখা গেছে পূজাকে। দেব-পূজা জুটির ‘চ্যালেঞ্জ টু’ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।

সিনেমায় ‘পুলিশ চোরের প্রেমে পড়েছে’ ‘এক খান চুম্মা দে’ গানগুলো ব্যাপক হিট হয়।

‘চ্যালেঞ্জ টু’ ছাড়াও ‘রকি’, ‘লভেরিয়া’ করেছিলেন টলিউডে। তাছাড়া আইটেম গানেও কোমর দুলিয়েছেন পূজা।

এরপর আর সিনেমায় দেখা যায়নি তাকে। বড়পর্দার বদলে মুম্বাই গিয়ে ছোটপর্দার কাজই বেছে নিয়েছেন তিনি।

‘দেব কা দেব মহাদেব’ ধারাবাহিকে পার্বতীর ভূমিকায় অভিনয় করেছিলেন এবং জনপ্রিয়ও হয়েছিলেন পূজা।

বাংলা ছবি করার আগেও কিন্তু তিনি হিন্দিতে কাজ করেছেন। তবে মাঝের একটা লম্বা সময় পূজা টেলিভিশন থেকে ব্রেক নিয়েছিলেন।

দিন কয়েক আগে সাংবাদিকদের পূজা বলেন, আমাদের ন’বছরের সম্পর্ক। অবশেষে পরিণতি পেতে চলেছে। আমি খুব খুশি। সত্যিই ভাবিনি, এমনটা হবে।

পূজা জানিয়েছেন, তিনিই কুণালকে প্রোপোজ করেছিলেন। আগামী বছর সম্ভবত বিয়ে করবেন এই জুটি।

ক্যারিয়ার নিয়ে এই মুহূর্তে বেশ ব্যস্ত পূজা। কালার্স চ্যানেলে নতুন ধারাবাহিক ‘দেব আনন্দ’-এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তিনি। তার বিপরীতে রয়েছেন আশিস চৌধুরী।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা