,

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

news-image

নিউজ ডেস্ক : ঈদুল আযহা উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল থেকে ২৭ অাগস্টের (রবিবার) ট্রেনের টিকেট পাওয়া যাচ্ছে।

২২ আগস্ট (মঙ্গলবার) পর্যন্ত এই টিকিট বিক্রি করা হবে। আর ফেরার পথের টিকিট বিক্রি শুরু হবে ২৫ থেকে ২৯ আগস্ট পর্যন্ত।
সূত্রে জানা যায়, আজ সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে ২৩টি কাউন্টারে একসঙ্গে টিকিট বিক্রি শুরু হয়েছে। এর মধ্যে দুটি কাউন্টার শুধু নারীদের জন্য রাখা হয়েছে।

স্টেশন সূত্র জানায়, আজ পাওয়া যাচ্ছে ২৭ আগস্টের টিকিট, ১৯ তারিখে পাওয়া যাবে ২৮ আগস্টের টিকিট, ২০ তারিখ পাওয়া যাবে ২৯ আগস্টের টিকিট, ২১ তারিখ পাওয়া যাবে ৩০ আগস্টের টিকিট এবং ২২ তারিখ পাওয়া যাবে ৩১ আগস্টের টিকিট।

দিনে সারাদেশে প্রায় ২ লাখ ৬০ থেকে ৬৫ হাজার যাত্রী আনা নেওয়া করবে রেল।

২৯ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর এবং ঈদের পরে ৩ সেপ্টেম্বর থেকে ৯ সেপ্টেম্বর সাত জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে। এসব বিশেষ ট্রেন ঢাকা থেকে দেওয়ানগঞ্জ, রাজশাহী, পার্বতীপুর এবং চট্টগ্রাম থেকে চাঁদপুর রুটে যাত্রী পরিবহন করবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা