,

সতেজ, সজিব আর প্রিয় নীলে সপ্রতিভ মিথিলা

news-image

বিনোদন প্রতিবেদক : মিথিলা। সজিবতার ভেতরে নিজেকে হারিয়ে যেন পেছনের সবকিছু ভুলে যেতে চান। ভক্তরাও চান তাঁদের প্রিয় মিথিলাকে আগের মতোই পেতে। মিথিলা থাক তাঁদের পরিচিত মিথিলা হয়ে। মিথিলাও সেটাই চান। আর তাই তো সম্প্রতি বলেছেন, ‘সামনে যতই বাধা আসুক বা যতই কঠিন হোক সামলে নেওয়া কোনো ব্যাপার না। মানিয়ে নিতে হবে এবং নেতিবাচকতা ও হতাশাকে দূরে সরিয়ে দিতে হবে। ‘

হয়তো সেভাবে নিজেকে গুছিয়ে নিচ্ছেন মিথিলা। নিজের ফেসবুকেও সরব রয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী। বৃহস্পতিবার বাসার ছাদে তোলা কয়েকটা ছবি কোলাজ করে পোস্ট করেছেন। যেখানে পাওয়া গেল শ্বেত শুভ্র আকাশ আর নীলচে মিথিলাকে।

নীল একটি শাড়ি পরেছেন। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে নিজের মতোই সদা হাস্যোজ্বল পোজ দিয়েছেন। ক্যাপশনবিহীন ছবির নিচে দিয়েছেন নীলচে ‘হার্ট’ সাইন। ছবিটি ভক্তদেরও পছন্দ হয়েছে আর তাইতো এতে লাইক পড়েছে ৯৫ হাজারেরও বেশি। ১২০ জন ছবিটি শেয়ারও করেছেন। যেন তাঁদের প্রিয় মিথিলাকে এমনই সপ্রতিভ দেখতে চান।

ভক্তদের নিকট ব্যাপক জনপ্রিয় ছিলেন তাহসান-মিথিলা দম্পতি। ১১ বছরের দাম্পত্য জীবন চুকিয়ে তাদের ডিভোর্স হয় গত মাসে। একমাত্র কন্যা সন্তান আইরা রয়েছে মিথিলার কাছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা