,

বার্সেলোনায় সন্ত্রাসী হামলা, নিহত ১৩

news-image

স্পেনের বার্সেলোনার একটি পর্যটন কেন্দ্রে সন্ত্রাসী হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ৩২ জন।

বৃহস্পতিবার বার্সেলোনার প্ল্যাকা কাতালুনিয়া এলাকায় মানুষের ভিড়ের মধ্যে চলন্ত গাড়ি নিয়ে এই হামলা চালানো হয়।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, ভিড়ে ভ্যান চালিয়ে কয়েকজনকে আঘাতের পর চালক হেঁটে পালিয়ে গেছে। এছাড়া ওই এলাকার একটি রেস্টুরেন্টে প্রবেশ করে লোকজনকে জিম্মি করে রেখেছে দুই বন্দুকধারী।

ঘটনাস্থলে মানুষকে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে। স্থানীয় মেট্রো ও রেলস্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে।

স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, এলাকাটিতে অনেক পর্যটক চলাফেরা করেন। ভ্যান ভিড়ের মধ্যে চালিয়ে দেওয়ার ফলে আতঙ্কিত মানুষেরা কাছের দোকান ও ক্যাফেগুলোতে আশ্রয় নিয়েছেন।

সূত্র: বিবিসি, টাইমস অব ইন্ডিয়া।

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর