,

কোরীয় উপদ্বীপে যুদ্ধ হবে না : মুন

news-image

আন্তর্জাতিক ডেস্ক :দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন বৃহস্পতিবার বলেছেন, কোরীয় উপদ্বীপে কোনো যুদ্ধ হবে না। তিনি বলেন, উত্তর কোরিয়ার পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির জবাবে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ প্রশ্নে সিউল জোরালোভাবে ভেটো দিয়েছে।

পিয়ংইয়ংয়ের একের পর এক উস্কানিমূলক কর্মকাণ্ড নিয়ে ওয়াশিংটনের সাথে চরম উত্তেজনা সত্ত্বেও সিউলের পক্ষ থেকে যুদ্ধের ব্যাপারে এমন কথা বলা হলো। খবর এএফপির।

দায়িত্ব গ্রহণের ১শ’ দিন পূর্তি উপলক্ষে এক সংবাদ সম্মেলনে মুন বলেন, কোরীয় যুদ্ধের ধ্বংসযজ্ঞ থেকে দেশকে পুনর্গঠন করতে দক্ষিণ কোরীয়রা কঠোর পরিশ্রম করে যাচ্ছে।

মুন আরো বলেন, ‘আমি যেকোনো মূল্যে যুদ্ধ প্রতিহত করবো।’ তিনি বলেন, ‘আমি চাই সব দক্ষিণ কোরীয় দৃঢ়ভাবে বিশ্বাস করুক যে কোনো যুদ্ধ হবে না।’

উত্তর কোরিয়ার পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে সাম্প্রতিক মাসগুলোতে উত্তেজনা অনেক বেড়েছে। এটাকে কেন্দ্র করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ দেশটির বিরুদ্ধে সপ্তম দফার নিষেধাজ্ঞা আরোপ করে।

গত সপ্তাহে উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের গুয়ামে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দেয়। যদিও পরে তারা সেখানে হামলা চালানোর পরিকল্পনা থেকে সরে আসার ঘোষণা দিয়েছে। এদিকে পিয়ংইয়ংয়ের এমন হুমকির ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়াকে চরম শিক্ষা দেয়ার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, ওয়াশিংটনের অস্ত্র প্রস্তুত রয়েছে।

তবে মুন বলেন, সিউল তাদের নিরাপত্তা মিত্র ও রক্ষক দেশ যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের বিষয়ে জোরালোভাবে ভেটো দিয়েছে। তিনি বলেন, ‘আমাদের সম্মতি ছাড়া কোরীয় উপদ্বীপে সামরিক অভিযান চালানোর ব্যাপারে কোন দেশ সিদ্ধান্ত নিতে পারবে না।’

এদিকে যুক্তরাষ্ট্র এবং দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলেছেন, উত্তর কোরিয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেয়াটা কোন বিষয় না হলেও এ ব্যাপারে দক্ষিণ কোরিয়ার সাথে আলোচনা করে তাদের সম্মতির ভিত্তিতেই যে কোন পদক্ষেপ নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে