,

ফের বন্ড হচ্ছেন, জানালেন ক্রেগ

news-image

বিনোদন ডেস্ক : ক্যাসিনো রয়্যাল সিনেমাখ্যাত জনপ্রিয় অভিনেতা ড্যানিয়েল ক্রেগ। ২০১৫ সালে স্পেকটার সিনেমা মুক্তির পর এ সিরিজের আর কোনো সিনেমায় অভিনয় করবেন না বলে জানিয়েছিলেন তিনি। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল বন্ড হয়ে ফিরছেন ক্রেগ। তবে এ বিষয়ে নির্মাতা বা এ অভিনেতার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য এতদিন পাওয়া যায়নি।

অবশেষে জেমস বন্ড হয়ে ফিরছেন বলে জানালেন ড্যানিয়েল ক্রেগ। বুধবার ‘দ্য লেট শো উইথ স্টেফেন কোলবার্ট’ অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

এ প্রসঙ্গে ড্যানিয়েল ক্রেগ বলেন, ‘আমি এ বিষয়ে খোলামেলা আলোচনা করতে চাইনি। সারাদিন সাক্ষাৎকার দিচ্ছি এবং সবাই আমাকে এ বিষয়ে জিজ্ঞেস করছেন এবং আমার মনে হয়েছে, এটি নিয়ে চুপ থাকি। কিন্তু আবার মনে হয়েছে, যদি আমি সত্যিটা বলি তাহলে আপনাকেই (অনুষ্ঠানের সঞ্চালক স্টেফেন কোলবার্ট) বলব। আমার মনে হয় এটি হচ্ছে। আমি এটি ভালোভাবে শেষ করতে চাই এবং আমার তর সইছে না।’

ব্রিটিশ অভিনেতা ড্যানিয়েল ক্রেগ এ যাবৎ চারটি জেমস বন্ড সিরিজ সিনেমায় অভিনয় করেছেন। তার পঞ্চম সিনেমায় অভিনয় প্রসঙ্গে ক্রেগ জানিয়েছিলেন, তিনি প্রয়োজনে তার হাতের শিরা কেটে আত্মহত্যা করবেন তবুও আর জেমস বন্ড সিনেমায় অভিনয় করবেন না। এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘নম্রভাবে গুছিয়ে বলার পরিবর্তে আমি বোকার মতো কিছু বলে ফেলেছি।’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের