,

সানি লিওনকে ঘিরে ভক্তদের ভিড়

news-image

বিনোদন ডেস্ক : বলিউড সেনসেশন সানি লিওন। ধীরে ধীরে ইন্ডাস্ট্রিতে শক্ত অবস্থান তৈরি করছেন তিনি। পাশাপাশি তার ভক্তের সংখ্যাও যে কম নয়, তার প্রমাণ মিলল এবার।

একটি উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে ভারতের কোচিতে গিয়েছেন এ অভিনেত্রী। সেখানেই এক নজর এ অভিনেত্রী দেখতে ভিড় করেন ভক্তরা। এমনকি ভক্তদের ভিড়ের মধ্যে দিয়ে চলতে থাকে তার সাদা রঙের গাড়ি। ১৭ আগস্ট মাইক্রোব্লগিং সাইট টুইটারে এ তথ্য জানিয়েছেন সানি লিওন নিজেই।

এক টুইটে তার গাড়ি ও এর চারপাশে থাকা ভক্তদের ছবি পোস্ট করে সানি লিওন লেখেন, ‘বলতে গেলে কেরালার কোচিতে ভালোবাসার সমুদ্রে আমার গাড়ি।’

 

অন্য এক টুইটে একটি ভিডিও পোস্ট করে সানি এর ক্যাপশনে সানি লেখেন, ‘কোনো ভাষা নেই। কোচির মানুষদের ধন্যবাদ জানানোর ভাষা নেই। তাদের ভালোবাসা ও সহযোগিতায় সত্যিই আবেগাপ্লুত হয়েছি। কেরালাকে ভুলব না। ধন্যবাদ।’

বর্তমানে সঞ্জয় দত্তের ভূমি সিনেমার একটি আইটেম গান নিয়ে ব্যস্ত রয়েছেন সানি লিওন। এরই মধ্যে গানের কিছু স্থিরচিত্র ইন্টারনেটে প্রকাশিত হয়েছে। সানির কাছ থেকে নতুন কিছুই আশা করছেন তার ভক্তরা। এছাড়া সম্প্রতিবাদশাহো সিনেমার একটি গানে ইমরান হাশমির সঙ্গে দেখা গেছে সানিকে।

 

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের