,

রামোসকে অশ্রাব্য ভাষায় মেসির গালি!

news-image

স্পোর্টস ডেস্ক :ঘরের মাঠে প্রথম লেগেই ৩-১ ব্যবধানে পিছিয়ে ছিল বার্সেলোনা। স্প্যানিশ সুপার কাপের ফিরতি লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে সান্তিয়াগো বার্নাব্যুতে গিয়ে আরও বড় লজ্জাকে সঙ্গী করল কাতালান ক্লাবটি।

চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে হেরে মৌসুমের প্রথম শিরোপা হাতছাড়া করেছে বার্সা।

ফিরতি লেগে রিয়াল মাদ্রিদ শিবিরে নিষেধাজ্ঞার জন্য ছিলেন না ক্রিস্টিয়ানো রোনালদো। তার সঙ্গে ডাগআউটে বসেই খেলা দেখেন গ্যারেথ বেল। তারপরও ম্যাচের প্রথমার্ধে বার্সার বাজে পারফরম্যান্সে রিয়ালের শিরোপা নির্ধারণ হয়ে যায়। নিজেদের মাঠে গতকাল রিয়ালের হয়ে প্রথম গোলটি করেন আসেনসিও। আর ৩৯ মিনিটে গোল করেন ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা।

বিরতির আগেই দুই লেগ মিলিয়ে রিয়াল এগিয়ে যায় ৫-১ গোলে। আর তাতেই হয়তো কিছুটা মেজাজ হারিয়ে ফেলেন শান্ত্ব স্বভাবের ফুটবলার হিসেবে পরিচিত আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। ওই সময় সংঘর্ষে জড়িয়ে রিয়াল ডিফেন্ডার রামোসকে, মেসি অশ্রাব্য ভাষায় গালি দিয়েছেন বলে জানিয়েছে স্প্যানিশ দৈনিক মার্কা।

সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের ৬১তম মিনিটে মেসিকে ধাক্কা মারেন রামোস। রেফারি বাঁশি বাজাতে দেরি করেননি। ফ্রি কিক নেয়ার জন্য প্রস্তুত হচ্ছেন মেসি। বল অবশ্য তখন রামোসের হাতে। মেসি বল চাইলেন রিয়াল অধিনায়কের কাছ থেকে।

কিন্তু ভিডিওতে দেখা যায় মেসির হাতে বল না দিয়ে তার মাথার ওপর দিয়ে পেছনে ছুরে মারেন রামোস। রিয়াল অধিনায়কের এমন আচরণ অপমানের মতো মনে হয়েছে মেসির কাছে। আচরণ মেনে নিতে না পারায় রামোসের মা তুলে অশ্রাব্য ভাষায় গালি দেন বার্সা সুপারস্টার। এ ঘটনার সময় মেসির দিকেই ক্যামেরা তাক করা ছিল। মুখে বিরক্তির ছাপ নিয়ে তার গালি দেওয়ার ভিডিও ক্যামেরায় ধরা পড়ে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে