,

ভারতের আকাশে এভারেস্ট উচ্চতার মেঘ, বাংলাদেশে বড় দুর্যোগের আশঙ্কা

news-image

মধ্য ভারতের ওপর মাউন্ট এভারেস্টের থেকেও বেশি উঁচু বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়েছে। এই মেঘ এতটাই উচ্চতা পর্যন্ত উঠে গিয়েছে যে তা ২৫০ মাইল দুরে মহাকাশ থেকেও দেখা যাচ্ছে। দুই দিন আগে মহাকাশচারী রাডল্ফ ব্রেসনিক মহাকাশ থেকে এই ছবি তুলেছেন। এই ব্যাপক আকারের বজ্রগর্ভ মেঘের জেরে কারণে ভারতের পাশাপাশি বাংলাদেশেও ভারী বৃষ্টি হবে জানিয়েছে আবহাওয়াবিদরা।

রাডল্ফ ব্রেসনিক গত শনিবার যে ছবিটা তুলছেন তা চমকে ওঠার মতই। আশে পাশে আর কোনও বজ্রগর্ভ মেঘ না থাকায় এই পাহাড়প্রমাণ মেঘই আলাদা করে নজর কেড়েছে। ২৫০ মাইল দুরে মহাকাশ থেকেও যা স্পষ্ট দেখা যাচ্ছে। এমনকী মেঘের ছায়াও যা পড়েছে তাও কয়েকশো কিমি জুড়েই। মধ্যভারতের ওপর এই বজ্রগর্ভ মেঘ এতটাই ওপরে উঠে গিয়েছে যে তা পৃথিবীর সর্বোচ্চ সীমা ছুঁয়ে ফেলেছে। আর বাড়ার জায়গা না পেয়ে তাই মেঘের ওপরটা অনেকটা চ্য়াপ্টা হয়ে টেবল টপের আকার নিয়েছে।

এদিকে এই ভয়ঙ্কর বজ্রগর্ভ মেঘের মধ্যে জমে থাকা পানি শুধুই ভারতেই নয়, বাংলাদেশ ভেসে যাওয়ার আশঙ্কা করছে আবহাওয়াবিদরা।

দিল্লির আবহাওয়া দফতর জানায়, শুক্রবারের মধ্যেই পূর্বভারতের বিহার, ঝাড়খ-, গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একাংশ, তরাই এলাকা, ওড়িশা, উত্তর- পূর্বের আসাম, মনিপুর, মেঘালয়, মিজোরাম এমনকী দক্ষিণ ভারতের তামিলনাড়ু উপকূল, গোয়া ও কোঙ্কন উপকূলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মধ্যভারতের মধ্যপ্রদেশ, ছত্রিশগড়, মহারাষ্ট্রর একাংশেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

এদিকে উত্তরবঙ্গ ও নামনি আসামের পানিতে ভাসছে দেশের উত্তর ও উত্তর-মধ্যাঞ্চল। নতুন করে আসাম, মনিপুর, মেঘালয়ে বৃষ্টি হলে সেই পানিও নেমে বাংলাদেশেই ঢুকবে। ফলে আরও বড় বিপর্যয়ের আশঙ্কা করছে আবহাওয়াবিদরা।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের