,

চলচ্চিত্রকে বিদায় জানালেন ‘মেন্টাল, বসগিরি’ নির্মাতা রনী

news-image

বিনোদন প্রতিবেদক : দেশিয় চলচ্চিত্র শিল্পে অল্প সময়ে আলোচনায় জায়গা করে নেয়া নির্মাতা শামীম আহমেদ রনী ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে দেয়ার ঘোষণা দিলেন। চলচ্চিত্র ছেড়ে দেয়ার পেছনে চলচ্চিত্র শিল্পের ভেতরকার কাঁদাছোড়া-ছুড়ি আর রাজনীতিকে দায়ি করলেন তিনি।

উল্লেখ্য, শাকিব খান অভিনীত বসগিরি ও মেন্টাল সিনেমা পরিচালনার মধ্যদিয়ে চলচ্চিত্র শিল্পে নির্মাতা হিসেবে নিজের কাজ আর যোগ্যতা প্রদর্শনে সক্ষম হন পরিচালক রনী। সবশেষ ‘রংবাজ’ সিনেমা নিয়ে এফডিসির রাজনীতি, আলোচনা-সমালোচনা শেষে সিনেমাটির নির্মাণ থেকে গুটিয়ে নেন রনী।

এরপর বেশ কঠিন সময় পার করছিলেন এই সফল নির্মাতা। অবশেষে এমন বড় একটি সিদ্ধান্তের ঘোষণা দিলেন নিজেই। বুধবার মধ্যরাতে পরপর দুটি ফেসবুক স্ট্যাটাসে তিনি চলচ্চিত্রের বিদায় নিয়ে কথা বলেন।

প্রথম স্ট্যাটাসে রনী বলেন, ভাল থেকো চলচ্চিত্র শিল্প। অনেক সহ্য করছি, আর সম্ভব না। এতো পলিটিক্স আর প্যাঁচ, যার যা খুশী ভাবুক, ভালো থাকুক।’

ঘণ্টাখানেক পরে আরেকটি স্ট্যাটাসে রনী লিখেন, ‘আমি ফিল্ম ছাড়ছি আমার ব্যক্তিগত কারনে। কাজেই দয়া করে পরিচালক সমিতি বা সংশ্লিষ্ট কাউকে জড়াবেন না প্লিজ।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা