,

একসময় মৌসুমী-শাবনূর-সালমানের ভিউকার্ড জমাতেন পূর্ণিমা!

news-image

বিনোদন প্রতিবেদক : নায়িকা হিসেবে ক্যরিয়ারের ২০ বছর পূর্ণ করলেন চিত্রনায়িকা পূর্ণিমা। ১৯৯৭ সালে জাকির হোসেন রাজুর এ জীবন তোমার আমার চলচ্চিত্রের জন্য প্রথমবার নায়িকা পূর্ণিমা ক্যামেরার সামনে দাঁড়ান।

১৯৯৮ সালের ১৫ মে সে ছবিটি মুক্তি পেয়েছিল। যদিও রীতা নাম নিয়ে পূর্ণিমার ১ম ছবি ছিল শিশু শিল্পী হিসেবে ‘শত্রু ঘায়েল’। সে ছবির শেষ দৃশ্যে চিত্রনায়ক রুবেলের কোলে উঠেছিলেন পূর্ণিমা। আর এই রুবেলের সাথেই পূর্ণিমা পেয়েছিলেন নায়িকা হিসেবে ক্যরিয়ারের প্রথম হিট ছবি ‘যোদ্ধা’।

মাছরাঙা টেলিভিশনের ঈদের নিয়মিত আয়োজন স্টার নাইট-এর এবারের অতিথি পূর্ণিমা। সম্প্রতি এ অনুষ্ঠানের ধারণকাজ শেষ হয়। এ অনুষ্ঠানেই পূর্ণিমা বলেন, একসময় তিনি মৌসুমী, শাবনূর, সালমান শাহের ভিউকার্ড জমাতেন। যে কারণে শাবনূর-রিয়াজ জুটিকে পূর্ণিমা-রিয়াজ জুটির চেয়ে এগিয়ে রাখেন তিনি।

পূর্ণিমা প্রয়াত চিত্রনায়ক মান্নাকে নিয়ে কথা বলতে গিয়ে অনুষ্ঠানের এক পর্যায়ে আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি বলেন, আবার কখনো নায়ক মান্নাকে ফিরে পেলে জড়িয়ে ধরে কাঁদবেন। আর অনুরোধ করবেন, আর যাতে কখনো মান্না দূর আকাশে হারিয়ে না যায়।

রুম্মান রশীদ খান-এর গ্রন্থনা ও অজয় পোদ্দারের প্রযোজনায় স্টার নাইট উপস্থাপনা করেছেন মারিয়া নূর। পূর্ণিমা’কে নিয়ে এই বিশেষ স্টার নাইট প্রচারিত হবে আসছে ঈদের দিন, রাত ৮টায়, মাছরাঙা টেলিভিশনে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা