,

ভারতের পতাকা হাতে নিয়ে বিতর্কে সানিয়া!

news-image

স্পোর্টস ডেস্ক : উপমহাদেশের অন্যতম সেরা টেনিস তারকা সানিয়া মির্জা। ভারতের মাটিতে জন্ম হলেও বৈবাহিক সূত্রে তিনি আবার পাকিস্তানের তারকা ক্রিকেটা শোয়েব মালিকের স্ত্রী। ফলে দু’দেশেরই নাগরিক তিনি। এই নাগরিকত্বই তাকে এবার নতুক করে বিতর্কে কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।

গত ১৪ আগস্ট ছিল পাকিস্তানের স্বাধীনতা দিবস। এবং পরদিন ১৫ অাগস্ট ছিল ভারতের স্বাধীনতা দিবস। কিন্তু পাকিস্তানের স্বাধীনতা দিবসের দিন কোনো প্রতিক্রিয়া না জানিয়ে পরদিন সানিয়া মির্জা ইনস্টাগ্রামে ভারতের জাতীয় পতাকা হাতে একটি ছবি পোস্ট করে দেশবাসীকে শুভেচ্ছা জানান। আর এটা নিয়েই হয়েছে সমস্যা। পাকিস্তানিদের দাবি, সানিয়া তো পাকিস্তানের পুত্রবধূও। তাহলে পাকিস্তানের স্বাধীনতা দিবসে কেন শুভেচ্ছা জানালো না।

সানিয়ার শুভেচ্ছা বার্তা পড়ার পরে এক পাকিস্তানি সাংবাদিক এক হাত নেন ভারতের টেনিস তারকাকে। সেই সাংবাদিক সানিয়াকে কটাক্ষ করে বলেছেন, এশিয়ান কোনো নারীর সঙ্গে বিয়ে না করে বিদেশি নারীর সঙ্গে বিয়ে করা উচিত। ওয়াসিম আকরামের স্ত্রী ১৪ অগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবসের প্রাক্কালে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের