,

আরেক দুঃসংবাদ শুনল বার্সেলোনা

news-image

স্পোর্টস ডেস্ক : আসল মৌসুম শুরু রোববার। এদিন প্রথম স্প্যানিশ লিগে নামবে বার্সেলোনা। প্রতিপক্ষ রিয়াল বেতিস। গতবারও বেতিসের বিপক্ষে প্রথম ম্যাচ ছিল বার্সার। নেইমারকে ছাড়াই বেতিসকে ৬-২ গোলেও উড়িয়ে দিয়েছিল। কিন্তু এবার বার্সেলোনা সম্ভবত সবচেয়ে অগোছালো অবস্থায় শুরু করতে যাচ্ছে লিগ শিরোপা পুনরুদ্ধারের মিশন। আর এর মধ্যে ক্লাবকে পেয়ে বসল আরেক দুঃসংবাদ। হাঁটুর চোটে পড়েছেন লুইস সুয়ারেজ!

স্প্যানিশ সুপার কাপের ফিরতি লেগে ২-০ গোলে রিয়াল মাদ্রিদের কাছে হেরেছে বার্সা। দুই লেগ মিলে ৫-১ ব্যবধানে জিতে সুপার কাপ জিতেছে রিয়াল। এই ম্যাচে বার্সার জন্য আরও বড় দুঃসংবাদ হয়ে এসেছে সুয়ারেজের চোট। বার্সার পক্ষ থেকে জানানো হয়েছে, চোটের ধরন পরিষ্কার বোঝা যাবে আজ আরও পরীক্ষার পর। তখন জানা যাবে, রোববার সুয়ারেজকে ছাড়াই মাঠে নামতে হবে কি না বার্সাকে।

সুয়ারেজ যে পুরো ফিট নন, তা কালকের ম্যাচেই বেশ বোঝা গেছে। কাল ম্যাচ শেষে বার্সা কোচ বলেছেন, ‘ওর হাঁটুতে আঘাত লেগেছে। চোটটা কত গুরুতর, তা জানতে আমাদের অপেক্ষা করতে হবে।’

পরে বার্সার পক্ষ থেকে টুইট করে জানিয়ে দেওয়া হয়, আজ আরও স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

সুয়ারেজ ফিটনেস ফিরে পেতে তিন দিন সময় পাচ্ছেন। গত বছরও ২০ আগস্ট বেতিসের মুখোমুখি হয়েছিল বার্সা। সেই ম্যাচে সুয়ারেজ হ্যাটট্রিক করেছিলেন। জোড়া গোল করেছিলেন মেসি। অন্য গোলটি ছিল আরদা তুরানের।

আপাতত যা মনে হচ্ছে, তাতে এমএসএনের শুধু এম-কে দিয়েই লিগ শুরু করতে হবে বার্সাকে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে