,

রাজকুমারীকে বিয়ে করতে ইসলাম গ্রহণ

news-image

আন্তর্জাতিক ডেস্ক :বিশ্বের যে কোনো অঞ্চলে একটি বহুল প্রচলিত সামাজিক আপ্তবাক্য হচ্ছে, প্রেম মানে না কোনো বাধা। প্রেমের কাছে জাতি-ধর্ম-বর্ণ সবকিছুই যেন তুচ্ছ। কালে-কালে ভালোবাসার টানে রাজপ্রাসাদও পায়ে ঠেলেছেন অনেকে। এবার দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় দেখা গেল ভালোবাসার আরেক উজ্জ্বল নিদর্শন।

মালয়েশিয়ার জোহোর রাজ্যের সুলতান ইব্রাহিমের একমাত্র মেয়ে তুংকু তুন আমিনাহ মাইমুনাহ ইস্কান্দারিয়ার (৩১) সঙ্গে ভালোবাসার সম্পর্ক তৈরি হয় নেদারল্যান্ডসের ব্যবসায়ী ডেনিসের (২৮)। দুজনের ধর্ম আলাদা। বয়সেও রাজকুমারী বড়।

কিন্তু ভালোবাসার সামনে বাধা হয়ে দাঁড়াতে পারেনি ধর্ম। নিজ ধর্ম ত্যাগ করে ২০১৫ সালে ইসলাম ধর্ম গ্রহণ করেন ডেনিস। তাঁর বর্তমান নাম ডেনিস মুহাম্মদ আবদুল্লাহ।

স্থানীয় সময় গত সোমবার জোহোর রাজ্যের রাজধানী জোহোর বাহরুর রাজপ্রাসাদে জমকালো এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিয়ে হয় আমিনাহ-ডেনিসের। এক হাজার ২০০ অতিথি উপস্থিত ছিলেন ওই বিয়েতে। বিয়ের অনুষ্ঠান বড় পর্দায় রাজপ্রাসাদের বাইরে দেখানো হয়।

বিয়ের দিন রাজকুমারীর পরনে ছিল মূল্যবান সাদা গাউন ও দামি অলঙ্কার। স্থানীয় ঐতিহ্য মানতে বিয়েতে দেনমোহর রাখা হয়। তবে পরিমাণ খুবই কম, মাত্র ২২ দশমিক ৫০ রিংগিত।

মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলের জোহোর রাজ্যের এই রাজপরিবার খুবই প্রভাবশালী ও ধনী। তাদের নিজস্ব সেনাবাহিনী রয়েছে। সেটি মালয়েশিয়ার একমাত্র রাজ্য, যেখানে আলাদা সেনাবাহিনী রয়েছে।

রাজকুমারী আমিনাহের স্বামী ডেনিস মুহাম্মদ আবদুল্লাহ জোহোর বাহরুতে ব্যবসা করেন। সেখানেই তাঁর বাড়িতে নববধূকে নিয়ে উঠবেন। ইউরোপের দেশ নেদারল্যান্ডেও তাঁর নিজস্ব বাড়ি রয়েছে।

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর