,

ত্রাণ ক্ষতিগ্রস্তদের হাতে পৌঁছাতে হবে : রাষ্ট্রপতি

news-image

বন্যায় প্রকৃত ক্ষতিগ্রস্তদের কাছে যাতে ত্রাণ পৌঁছায় তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে গেলে তাকে এই আহ্বান জানান রাষ্ট্রপ্রধান।

দেশের ২২ জেলা এখন বন্যার কবলে এবং ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৩৩ লাখ ২৭ হাজার। বন্যায় ইতোমধ্যে শতাধিক মানুষের মৃত্যু ঘটেছে।

সরকারপ্রধান শেখ হাসিনা সার্বিক বন্যা পরিস্থিতি রাষ্ট্রপ্রধানকে জানান বলে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান।

তিনি বলেন, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী দেশের বন্যা পরিস্থিতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এছাড়া দেশে সার্বিক পরিস্থিতি সম্পর্কেও রাষ্ট্রপতিকে অব্যাহতি করেন।

প্রধানমন্ত্রী বলেন, বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকার সর্বাত্মক পদক্ষেপ গ্রহণ করেছে। দেশে পর্যাপ্ত খাদ্য শস্যের মজুদ রয়েছে।

প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত জনগণের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনসহ স্থানীয় জনপ্রতিনিধিদের নির্দেশনা দেওয়ার কথাও বলেন শেখ হাসিনা।

রাষ্ট্রপতি বন্যার্ত মানুষের কষ্ট লাঘবে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করার পরামর্শ দেন।

‘রাষ্ট্রপতি বলেছেন, ত্রাণ সামগ্রী যাতে প্রকৃত ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছায় তা নিশ্চিত করতে হবে,’ বলেন প্রেস সচিব।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেখ হাসিনা বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান।

মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল সরোয়ার হোসেন ও প্রেস সচিব জয়নাল আবেদীন এসময় উপস্থিত ছিলেন।

-বিডিনিউজ

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে