,

বিরতি ভেঙ্গে চলচ্চিত্রে ফিরলেন অপু বিশ্বাস

news-image

বিনোদন ডেস্ক :ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। দীর্ঘ দুই বছর ধরে চলচ্চিত্রের কাজ থেকে দূরে রয়েছেন তিনি। মাতৃত্বজনিত কারণেই তার এ বিরতি। তবে বিরতি ভেঙ্গে এবার চলচ্চিত্রে ফিরলেন এই ঢালিউড কুইন।

অপু বিশ্বাস অভিনীত কয়েকটি সিনেমার শুটিং থেমে আছে। এর মধ্যে মান্নান সরকার পরিচালিত ‘পাঙ্কু জামাই’ নামের সিনেমাটিও রয়েছে। এতে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। ২০১৫ সালে শুরু হওয়া এ সিনেমার গান বাদে অন্যান্য দৃশ্যের শুটিং শেষ হয়েছে বলে জানা যায়।

এ প্রসঙ্গে অপু বিশ্বাস রাইজিংবিডিকে বলেন, ‘দীর্ঘদিন পর আজ সিনেমার ডাবিংয়ে অংশ নিচ্ছি। বিকাল থেকে ‘পাঙ্কু জামাই’ সিনেমার ডাবিং করব। দুদিন ডাবিং করলেই এর ডাবিং শেষ হবে। এর আগে এ সিনেমার দৃশ্যের কাজ শেষ করেছি। এখন শুধু গানের দৃশ্যের শুটিং বাকি রয়েছে।’

শাকিব-অপু ছাড়াও এতে আরো অভিনয় করেছেন নবাগত নায়িকা পুষ্পিতা পপি, এটি এম শামসুজ্জামান, মিশা সওদাগরসহ আরো অনেকে।

রোমান্টিক ও কমেডি ধাঁচের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘পাঙ্কু জামাই’ চলচ্চিত্রটি। এর গল্প গড়ে উঠেছে রাজধানী ঢাকা কেন্দ্র করে। তবে গানের শুটিং গ্রাম ও পাহাড়ি অঞ্চলে চিত্রায়িত হয়েছে।

অপু বিশ্বাস অভিনীত সর্বশেষ ‘রাজনীতি’ নামের সিনেমাটি গত ঈদুল ফিতরে সারাদেশে মুক্তি পায়। বুলবুল বিশ্বাস পরিচালিত এ সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেন চিত্রনায়ক শাকিব খান।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের