,

রেকর্ড গড়লো ওবামার টুইট

news-image

আন্তর্জাতিক ডেস্ক :প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার থেকেই বিভিন্ন ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার ব্যবহার করে আসছেন ডোনাল্ড ট্রাম্প। বিভিন্ন সময় টুইটারের মাধ্যমে নিজের নির্বাচনী প্রতিদ্বন্দ্বীকে আক্রমণ করতেও দেখা গেছে তাকে। প্রেসিডেন্ট হওয়ার পর তার ঘন ঘন টুইটের কারণে খোদ রিপাবলিকান দলের কয়েকজন নেতাও বিরক্তি প্রকাশ করেছেন। তবে টুইটার ব্যবহার কমাননি ট্রাম্প।

তবে সে যাই হোক, সবকিছুকে পেছনে ফেলে রেকর্ড গড়েছে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার এক টুইট। ৩১ লাখেরও বেশি মানুষ ওবামার সেই টুইট লাইক করেছেন। ওই টুইটে আছে একটি ছবি। ছবিটিতে একটি জানালা দিয়ে কয়েকজন শিশুকে দেখছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। শিশুরা একসঙ্গে থাকলেও তাদের গায়ের রঙ আলাদা৷

এই ছবির ক্যাপশনে নেলসন ম্যান্ডেলার একটি উক্তি তুলে ধরেছেন ওবামা। সেখানো বলা হয়, ‘কোনো শিশুই অন্য কারো বর্ণ, ধর্ম কিংবা অতীতকে ঘিরে ঘৃণা নিয়ে জন্মায় না।’

সম্প্রতি ভার্জিনিয়ার শার্লোটসভিলে জাতিগত সংঘর্ষ হয়। তারপর গত ১৩ আগস্ট সাবেক মার্কিন প্রেসিডেন্ট এই টুইট পোস্ট করেন।

বিভিন্ন মহলের দাবি, মাইক্রোব্লগিং সাইট টুইটারের ইতিহাসে এত লাইক এর আগে আর কোনো টুইটই পায়নি। বিবিসি জানায়, এর আগে সর্বোচ্চ লাইক পাওয়া টুইটটি পোস্ট করেছিলেন আরিয়ানা গ্রান্ডে। তার বিষয় ছিল ম্যানচেস্টারের জঙ্গি হামলা।

মোট তিনটি টুইট করেছেন বারাক ওবামা৷ প্রতি টুইটে মূলত নেলসন ম্যান্ডেলার আত্মজীবনী ‘লং ওয়াক টু ফ্রিডম’ এর একটি অনুচ্ছেদের থেকে নেয়া উক্তি আছে। দ্বিতীয় টুইটে তিনি লেখেন, ‘মানুষকে অবশ্য ঘৃণা করতে শিখতে হয়। তাদেরকে ভালোবাসতেও শেখানো যায়।’ তৃতীয়টিতে বলা হয়, ‘মনুষ্য হৃদয়ে ঘৃণার চেয়ে ভালোবাসাটাই বেশি প্রাকৃতিকভাবে আসে।’ সূত্র: দ্যা গার্ডিয়ান

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের