,

৩ হাজার যাত্রীর হজ অনিশ্চিত

news-image

নিজস্ব প্রতিবেদক : হজযাত্রীদের ভিসা প্রসেসিংয়ের জন্য সৌদি দূতাবাস থেকে বেঁধে দেওয়া সময় আর মাত্র একদিন বাকি। বৃহস্পতিবার ১৭ আগস্ট পূর্ব ঘোষিত এ সময় শেষ হবে। কিন্তু বুধবার ১৬ আগস্ট সকাল ৯টা পর্যন্ত মোট এক লাখ ১৬ হাজার ৭৮১ জন হজযাত্রীর ভিসা সম্পন্ন হয়েছে। এখনো বাকি ১০ হাজার ৪১৭ জন হজযাত্রীর ভিসা। এছাড়া সৌদি দূতাবাসে আরো চার হাজার ৫৩৪টি ভিসার জন্য আবেদন করা হয়েছে। এদিকে ৩৭৬৬ জন হজযাত্রীর মোফা সেন্ড হয়নি বলে জানা গেছে। চলতি মৌসুমে তাদের হজযাত্রা তাই অনিশ্চিত হয়ে পড়েছে।

যদিও হজ অফিস থেকে বলা হচ্ছে, বৃহস্পতিবারের মধ্যে সব ভিসা সম্পন্ন করা সম্ভব হবে। বুধবারের মধ্যেই পাওয়া যাবে আরো চার হাজারের মতো ভিসা। কিন্তু মাত্র একদিনে সাড়ে ১০ হাজার ভিসা পাওয়া সম্ভব কিনা তা নিয়ে শঙ্কায় রয়েছেন হজ যাত্রীরা। হজ পরিচালক সাইফুল ইসলাম এর আগে সব হজযাত্রী সৌদি আরবে যেতে পারবে বলে আশা প্রকাশ করলেও বুধবার পাল্টে ফেলেছেন সুর।

এদিন সাংবাদিকদের তিনি বলেন, আমরা আজকে বুধবার আরো চার হাজারের বেশি ভিসা পেয়ে যাবো। এ ছাড়া বাকিগুলোও আগামীকাল বৃহস্পতিবার পাওয়া যাবে। তবে অন্যান্যবারে মতো এবারও ২-৪ ভাগ হজযাত্রী হয়তো থেকে যাবেন। এটা অন্যবার যেমন হয়ে থাকে, অসুস্থতা বা অন্য কোনো কারণে। তবে এখনই সঠিকভাবে এই সংখ্যা বলা সম্ভব হবে না। তিনি বলেন, আমরা রাত-দিন ভিসার জন্য নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছি। সৌদি দূতাবাসে কথা বলেছি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের