,

কাল থেকে ফের উঠবে নদীর বুকে চাঁদ

news-image

বিনোদন প্রতিবেদক : কাল থেকে সিলেটে ফের উঠবে নদীর বুকে চাঁদ। প্রকৃতির কোনও চাঁদ নয় বলছি, সাখাওয়াত হোসেন পরিচালিত ‘নদীর বুকে চাঁদ’ ছবিটির কথা।

ইতোমধ্যে ছবিটির গোটা ইউনিট সিলেটের পথে রয়েছেন। সবকিছু ঠিক থাকলে আগামীকাল সেখানে ক্যামেরা অন হবে। এ ছবিতে মূল চরিত্রে অভিনয় করছেন সাইমন ও পরীমণি। ২০১৫ সালে ক্যামেরা অন হয় ছবিটির। এই সময়ের মধ্যে বেশ কয়েকটি লটের শ্যুটিং সম্পন্ন হয়েছে। আর কাল শুরু হতে যাচ্ছে শেষ লটের শ্যুটিং।

বাংলাদেশ প্রতিদিনকে সাইমন বলেন, মূলত শ্যুটিং সিডিউল না মেলার কারণে সিনেমাটির নির্মাণ দীর্ঘায়িত হয়েছে। বিশেষ করে পরী এবং আমার সিডিউল খুব টাইট ছিল। আগামী পাঁচ দিন সিলেটে শ্যুটিং সম্পন্ন করব। টুকটাক কিছু কাজ হয়তো ঢাকায় ফিরে ক্যামেরবন্দী হবে। এছাড়া পরী এবং আমার রসায়ন ইতোমধ্যে দর্শকদের কাছে একটা আলাদা গ্রহণযোগ্যতা পেয়েছে।

অন্যদিকে পরীমণি বলেন, দীর্ঘদিন পর আবার এ ছবির শ্যুটিং করছি। সিলেটের এই লোকেশনেই শুরু হয়েছিল ছবিটির শ্যুটিং। আর শেষও হচ্ছে এখানে। অর্থাৎ শুরু যেখানে, শেষ সেখানে। সাইমনের সঙ্গে একাধিক ছবিতে কাজ করেছি তাই আমাদের বোঝাপড়াটা ভাল।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের