,

নাবালকের সঙ্গে ফুলশয্যায় তোলপাড়!

news-image

বিনোদন ডেস্ক : বরের বয়স ১০ আর কনের ১৮। একজন নাবালক ও অন্যজন সদ্য প্রাপ্তবয়স্ক। হঠাৎই ধারাবাহিকের গল্পে তাদের বিয়ে দেওয়া হলো। শুধু তাই নয় রাখা হলো কিছু রোমান্টিক দৃশ্য। গত কয়েকদিন ধরেই সনি টিভির ‘পেহরেদার পিয়া কি’ ধারাবাহিক নিয়ে উত্তাল নেটদুনিয়া। অবিলম্বে ধারাবাহিকটি বন্ধ করার জন্য রাতারাতি পিটিশন চালু হলো ‘চেঞ্জ ডট ওআরজি’-তে। এমনকি ধারাবাহিকের গতি-প্রকৃতি দেখে ক্ষুব্ধ কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিও। ব্রডকাস্টিং কনটেন্ট কমপ্লেন্টস কাউন্সিলকে তিনি ইতিমধ্যেই জানিয়েছেন এই ধারাবাহিকটির বিরুদ্ধে কঠিন পদক্ষেপ গ্রহণ করতে।

কিন্তু গত সোমবার, সাংবাদিক সম্মেলনে প্রযোজকরা দাবি করলেন আপত্তিকর কিছুই নেই তাদের ধারাবাহিকে। বরং যা নেই, তা রটানো হচ্ছে। প্রযোজক শশী মিত্তল ও সুরেশ মিত্তল জানালেন, শুধুমাত্র গুজবের ভিত্তিতেই এই ধারাবাহিকের দিকে আঙুল তুলছেন একদল মানুষ। যে হনিমুন সিকোয়েন্সটি সম্পর্কে কথা উঠছে, যেখানে ১০ বছরের বালক ১৮ বছরের এক তরুণীর প্রতি আকর্ষণ অনুভব করছে, তেমন কোনও সিকোয়েন্স ধারাবাহিকে ছিল না বলেই দাবি করছেন তারা। এছাড়া ফুলশয্যার দৃশ্য নিয়ে তাদের বক্তব্য, আমরা রক্ষণশীল পরিবার থেকে এসেছি। ওই বিতর্কিত হানিমুনের রাতের দৃশ্যটি কেউ দেখেনি। শুধু শুধুই এ নিয়ে জলঘোলা করা।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের