,

‘যত দ্রুত শুনানি করবেন ততই সরকারের জন্য মঙ্গল’

news-image

নিউজ ডেস্ক : প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা অ্যাটর্নি জেনারেলের উদ্দেশ্যে বলেছেন, মোবাইল কোর্ট সংক্রান্ত মামলাটি যত দ্রুত শুনানি করবেন ততই আপনার সরকারের জন্য মঙ্গলজনক হবে। আমরা আইন মোতাবেক বিচার করব। আইন বহির্ভূত কিছু করা হবে না।

মোবাইল কোর্ট পরিচালনা সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানির প্রস্তুতির জন্য আবারো সময় চাইলে আজ বুধবার এসব কথা বলেন তিনি।

আজ সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চ বসে। এ সময় অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম আট সপ্তাহের সময় আবেদন দাখিল করেন।

প্রধান বিচারপতি বলেন, কেন সময় চাচ্ছেন? অ্যাটর্নি জেনারেল বলেন, আপিল শুনানির প্রস্তুতির জন্য সময় দরকার।

প্রধান বিচারপতি অ্যাটর্নি জেনারেলের উদ্দেশ্যে বলেন, মোবাইল কোর্ট পরিচালনা সংক্রান্ত আইনটি ফোজধারী কার্যবিধির অনেকগুলো ধারার সঙ্গে সাংঘর্ষিক।

এরপর আদালত ১০ অক্টোবর পর্যন্ত আপিলের শুনানি মুলতবি করে। একই সঙ্গে মোবাইল কোর্ট অবৈধ সংক্রান্ত হাইকোর্টের রায়ের উপর দেয়া স্থগিতাদেশের মেয়াদও ওই সময় পর্যন্ত বৃদ্ধি করে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে