,

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত

news-image

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় গত ১৪ আগস্ট সোমবার রাত আটটার দিকে জর্জিয়ার অদূরে উইলকিংসন কাউন্টি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। জর্জিয়া স্টেট পেট্রল পুলিশ এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

নিহত দুজন হলেন ইমতিয়াজ ইকরাম আলী (২৬) ও প্রাচিতা দত্ত টুম্পা (২৫)। তাঁরা যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা শারলট বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছিলেন।

একই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরেক বাংলাদেশি ফারজানা সুলতানা টুসী। তিনি জর্জিয়া হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁর সফলভাবে অস্ত্রোপচার হয়েছে বলে বন্ধুরা জানিয়েছেন।

ইকরাম, প্রাচিতা ও ফারজানা নর্থ ক্যারোলাইনা থেকে ফ্লোরিডা যাচ্ছিলেন। পথে দুর্ঘটনা ঘটে।

ইকরাম-প্রাচিতার বন্ধু ফাইরুজ সাকিব তানজিম জানান, দুই সপ্তাহ আগে ফারজানা যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা শারলট বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতে আসেন। দুই দিন আগে বাংলাদেশে তাঁর বাবা মারা যান। এই খবর পেয়ে ফারজানা নর্থ ক্যারোলাইনা থেকে ফ্লোরিডায় তাঁর বোনের বাসার উদ্দেশে রওনা দেন। শোকার্ত ফারজানার সঙ্গে দুই বন্ধু ইমতিয়াজ ও প্রাচিতা ছিলেন। পথে দুর্ঘটনা ঘটে।

ফাইরুজ জানান, ২০১১ সালে তাঁরা চার বন্ধু ঢাকায় মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা শুরু করেন। পিএইচডি করতে তাঁরা ২০১৬ সালের আগস্টে একসঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের