,

আশুগঞ্জের তালশহর ইউপি আওয়ামীলীগের উদ্যোগে শোক দিবস পালিত

news-image

আশুগঞ্জ প্রতিনিধি॥ আশুগঞ্জের উপজেলার তালশহর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে তালশহর মাদ্রাসা মাঠে তালশহর ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও ব্রাহ্মণাবড়িয়া জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মঈন উদ্দিন মঈন।

আলোচনা সভায় তালশহর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হারুন অর রশিদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাকিবুল হাফেজ রাসেল ও সিনিঃ সহ সভাপতি ফাইজুল্লাহ শিশুর সার্বিক তত্ত্ববধানে স্বাগত বক্তব্য রাখেন তালশহর ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মারজান হোসেন, সদস্য ফয়সাল হোসেন, মুজিব মৃধা, শাহ আলম মোল্লা, আশুগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেলিম জাহাঙ্গীর, প্রচার সম্পাদক শাহ আলম খতিব, আওয়ামীলীগ নেতা লুৎফুর রহমান, সারোয়ার হোসেন, সেলিম আহমেদ, এস,এম সহিদ, তালশহর ইউনিয়ন যুবলীগের সভাপতি তফসিরুল ইসলাম, সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন মিষ্টার, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সহ-সভাপতি এম.জে আরমান, জয়নাল, আশুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মারুফ আহমেদ রনি, উপজেলা ছাত্রলীগ নেতা গোলজার, রিফাত শিকদার, তানভীর, তালশহর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাদনাম সাকিব সবুজসহ এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে কাঙ্গালী ভোজ বিতরন করা হয়।

 

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের