,

হজ ফ্লাইটের সঙ্কট কেটে গেছে

news-image

নিজস্ব প্রতিবেদক : হজ ফ্লাইটের সঙ্কট কেটে গেছে বলে দাবি করেছেন হজ পরিচালক সাইফুল ইসলাম। মঙ্গলবার (১৫ আগস্ট) আশকোনা হজ অফিসে দুপুর সাড়ে ১২টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের সামনে এ দাবি করেন। তিনি বলেন, আমরা মঙ্গলবার পর্যন্ত ১ লাখ ১৫ হাজার ৬৫১ জনের ডিও ইস্যু করেছি। এখন আমাদের পাসপোর্ট সাবমিট করেনি ১০-১২ হাজারের মত। কিন্তু আমাদের হাতে এখনো সময় আছে। এর মধ্যে সব ঠিক হয়ে যাবে। তিনি আরও বলেন, আজকে বিমানের ৬টি এবং সৌদি এয়ারলাইন্সের ৪টি ফ্লাইট লোড যাচ্ছে। কোনো ফ্লাইট বাতিল হয়নি। এখন আর কোনো সংকট নেই। আমরা ভিসা প্রক্রিয়ার একেবারে শেষ প্রান্তে পৌঁছে গেছি। এখন বাকিগুলো বুধবার (১৬ আগস্ট) এবং পরের দিন দু’দিনে শেষ হয়ে যাবে। এদিকে সোমবার পর্যন্ত ১৬টি এজেন্সি একটি যাত্রীও সৌদি আরবে পাঠায়নি। তাদের বিষয়ে কি ব্যবস্থা নেয়া হয়েছে জানতে চাইলে সাইফুল ইসলাম বলেন, আজকে ওই সংখ্যা ১৬ থেকে নেমে ২ এ দাঁড়িয়েছে। তবে কোন দু’টি এজেন্সি এখনো যাত্রী পাঠায়নি তাদের নাম বলতে রাজি হননি হজ পরিচালক। তিনি বলেন, আমরা তাদের মনিটরিং এ রেখেছি। এমনও হতে পারে তারা আজকেই যাত্রী পাঠাবে। তবে তারা ব্যর্থ হলে ব্যবস্থা নেয়া হবে। জানা যায়, মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত ১৫ হাজার ৫৯৯ জন হজযাত্রীর ভিসা হয়নি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে