,

পান্থপথের আস্তানায় নিহত সাইফুল শিবিরকর্মী ছিল : আইজিপি

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পান্থপথে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা হোটেল ওলিওতে নিহত সাইফুল ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত ছিল বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল ইসলাম। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে জঙ্গি আস্তানায় পরিচালিত অভিযান ‘আগস্ট বাইট’ শেষ হওয়ার পর ঘটনাস্থলে এক তাৎক্ষণিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, নিহত জঙ্গির নাম সাইফুল ইসলাম। তার বাড়ি খুলনার ডুমুরিয়ায়। তার কাছ থেকে আত্মঘাতী বোমার ভেস্ট উদ্ধার করা হয়েছে। রাজধানীতে আত্মঘাতী বোমা হামলা পরিচালনার উদ্দেশ্যেই সে এই হোটেলে ওঠে বলে জানান পুলিশপ্রধান। এর আগে বেলা পৌনে ১০টার দিকে ওই হোটেলের জঙ্গি আস্তানায় অপারেশন ‘আগস্ট বাইট’ শুরু করে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ও সোয়াট টিম।

এ সময় সেখান থেকে বিকট শব্দের বিস্ফোরণের আওয়াজের পাশাপাশি ব্যাপক গোলাগুলির আওয়াজ শোনা যায়। বিস্ফোরণে হোটেল ভবনের সামনের একটি অংশ ধসেও রাস্তায় পড়ে। এ সময় আহত হন সাদা পোশাকের এক পুলিশ সদস্য। এ দিন ভোর থেকেই ওলিও ইন্টারন্যাশনাল নামের ওই হোটেল ঘিরে রাখে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের