,

লঙ্কানদের মাঠে ভারতের প্রথম হোয়াইটওয়াশ

news-image

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে দুই ইনিংস মিলে একটি হাফ সেঞ্চুরি করতে পারেননি ব্যাটসম্যানরা। দেশটির ক্রিকেট ইতিহাসে সর্বশেষ কবে এমন খারাপ দিন এসেছিল, সেটা জানতে বিস্তর রেকর্ড ঘাটতে হলো। সর্বশেষ ২৪ বছর আগে, ১৯৯৩ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কলম্বো টেস্টের দুই ইনিংসে একটিও অর্ধশতক ছিল না লঙ্কান ব্যাটসম্যানদের। ভারতের বিপক্ষে আগের দুই টেস্টে হেরে সিরিজটা খুইয়েছিলেন চান্দিমাল-ম্যাথিউসরা। এবার হোয়াইটওয়াশের লজ্জায় পড়লেন তাঁরা। এর আগে ঘরের মাঠে কখনই ভারতের কাছে ৩-০ ব্যবধানে হারেনি শ্রীলঙ্কা।

পাল্লেকেলেতে সিরিজের তৃতীয় টেস্টে শ্রীলঙ্কাকে ইনিংস ও ১৭১ রানে হারিয়েছে ভারত। এর ফলে ইতিহাসে প্রথমবার ঘরের মাঠে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করল দলটি। গলে ৩০৪ রানে প্রথম টেস্ট জেতার পর কলম্বোতে লঙ্কানদের ইনিংস ও ৫৩ রানে হারায় ভারত।

সোমবার এক উইকেটে ১৯ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। সকালেই মোহাম্মদ শামি ও উমেশ যাদবের গতির কাছে হার মানেন করুনারত্নে, পুষ্পকুমারা, কুশল মেন্ডিস। ৩৯ রানের মধ্যেই লঙ্কানদের চার ব্যাটসম্যানকে ফিরিয়ে দেন ভারতীয় পেসাররা। এরপর রবিচন্দ্রন অশ্বিন ও কুলদ্বীপ যাদব মিলেন লঙ্কান ব্যাটিংয়ের মিডল ও লোয়ার অর্ডারটা ভেঙে দেন। ফলে ১৮১ রানেই গুটিয়ে যায় স্বাগতিকদের দ্বিতীয় ইনিংস। অশ্বিন চার ও শামি তিনটি উইকেট নেন। প্রথম ইনিংসে মাত্র ১২৫ রানেই অলআউট হয়েছিল চান্দিমালের দল। ভারত তাদের প্রথম ইনিংসে করেছিল ৪৮৭ রান।

সংক্ষিপ্ত স্কোর

ভারত প্রথম ইনিংস : ৪৮৭/১০ (ধাওয়ান ১১৯, রাহুল ৮৫, কোহলি ৪২, অশ্বিন ৩১, রাহানে ১৭; সান্দাকান ৫/১৩২, পুষ্পকুমারা ৩/৮২)

শ্রীলঙ্কা প্রথম ইনিংস : ১২৫/১০ (চান্দিমাল ৪৮, দিকভেল্লা ২৯, মেন্ডিস ১৮, পুষ্পকুমারা ১০, সান্দাকান ১০; কুলদ্বীপ ৪/৪০, শামি ২/১৭, অশ্বিন ২/২২)

শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংস : ১৮১/১০ (দিকভেল্লা ৪১, চান্দিমাল ৩৬, ম্যাথিউস ৩৫, করুনারত্নে ১৬; অশ্বিন ৬৮, শামি ৩/৩২, উমেশ ২/২১)
ফল : ভারত ইনিংস ও ১৭১ রানে জয়ী।

ম্যাচ সেরা : হার্দিক পান্ডিয়া (ভারত)

সিরিজ সেরা : শিখর ধাওয়ান (ভারত)

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে