,

৫ বছরেই ৭০ অপারেশন, কী রোগ শাহাদের?

news-image

অনলাইন ডেস্ক : পাঁচ বছরের মেয়ে শাহাদ। অসুস্থ শিশুটির ছোট্ট শরীরে এর মধ্যেই পড়েছে ৭০ বার চিকিৎসকদের ছুরি-কাঁচির আঁচড়। চিকিৎসকদের আপ্রাণ চেষ্টার পরও হতাশ সবাই। কারণ এত কিছু করেও উন্নতি হচ্ছে না সৌদি আরবের মেয়ে শাহাদের শারীরিক অবস্থার।

কী হয়েছে শাহাদের? বাবা হুসাইন আল খিদাইস সংবাদমাধ্যম সৌদি গেজেটকে জানান, দুই বছর বয়সে গরম কিছু খেয়ে ফেলে শাহাদ। এতে তার খাদ্যনালি ও পাকস্থলি ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকেই অসুস্থ হয়ে পড়ে শাহাদ। তবে শাহাদ কী খেয়েছিল তা বলতে পারেননি বাবা হুসাইন।

হুসাইন জানান, শাহাদ এখন আর কিছু খেতে পারে না। তাকে নাকের ভেতরে নল দিয়ে তরল খাবার দিতে হয়। এভাবে চলছে আড়াই বছর ধরে। এর মধ্যে ৭০ বার অপারেশন করা হয়েছে।

শাহাদকে প্রথমে ভর্তি করা হয় আল খোবার শহরের সাদ হাসপাতালে। এরপর তাঁকে ভর্তি করা হয় রাজধানী রিয়াদের বাদশাহ ফাহাদ মেডিকেল সিটিতে। সেখানে তার খাদ্যনালি ও পাকস্থলিতে দুই সপ্তাহ পর পর ৫০টি অপারেশন করা হয়।পরে শাহাদকে নিয়ে যাওয়া হয় রিয়াদের বাদশাহ খালেদ ইউনিভার্সিটি হাসপাতালে। সেখানে আরো কয়েকবার অপারেশন করা হয়। তবে এত কিছুর পরও সন্তানের অবস্থার কোনো উন্নতি হয়নি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের