,

‘আ.লীগ ক্ষমতায় থাকলে সব ধর্মের মানুষ ভালো থাকেন’

news-image

 

নিজস্ব প্রতিবেদক :পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, ‘সব ধর্মের মানুষের বসবাস উপযোগী দেশ বাংলাদেশ। আর এটা সম্ভব হয়েছে আওয়ামী লীগ সরকারের কারণে।

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের সব ধর্মের মানুষ ভালো থাকেন। এ ব্যাপারে কারও দ্বিমত থাকা উচিত নয়। ’
জন্মাষ্টমী উপলক্ষ্যে সোমবার দুপুরে রাজশাহীর চারঘাট উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
উপজেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ যৌথভাবে এ সভার আয়োজন করে।

শাহরিয়ার আলম বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে সনাতন ধর্মালম্বীদের মন্দির-গীর্জাগুলোর উন্নয়ন হয়। আর বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় থাকলে হয় লুটপাট এবং দুর্নীতি। তাই আগামী নির্বাচনেও নৌকা প্রতিকে ভোট দিয়ে আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে।
জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি বাবু ব্রজহরি দাশের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অসিত কুমার ঘোষ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন ও বাঘা পৌরসভার মেয়র আক্কাস আলী।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের