,

দিনাজপুরের বন্যা পরিস্থিতি ভয়াবহ, ট্রেন যোগাযোগ বন্ধ

news-image

 

নিজস্ব প্রতিবেদক : টানা তিন দিনের বর্ষণ এবং উজান থেকে নেমে আসা ঢলে দিনাজপুরের বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। পুনর্ভবা নদী ৮০ সেন্টিমিটার এবং আত্রাই নদী ৮৫ সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

জানা গেছে, দিনাজপুর-পার্বতীপুর রেল রুটের বিভিন্ন পয়েন্ট ডুবে গেছে। এতে দুর্ঘটনা এড়াতে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এরই মধ্যে ভেঙে গেছে দিনাজপুরের শহর রক্ষাবাঁধ।
এ ব্যাপারে দিনাজপুরের জেলা রেলওয়ে স্টেশন সুপার গোলাম মোস্তফা জানান, সোমবার সকাল থেকে দিনাজপুর-পার্বতীপুর রুটে কোনো ট্রেন চলাচল করেনি। সারা দেশের সঙ্গে দিনাজপুরের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তিনি জানান, দিনাজপুর-মাহুতপাড়া তুত বাগানের কাছে শহর রক্ষা বাঁধ ভেঙে যায়। প্রথমে বিজিবি এবং পরে রংপুর ৬৬ ডিভিশন পদাতিক সেনাবাহিনীর একটি বিশেষ উদ্ধারকারী টিম বাঁধটি মেরামতের চেষ্টা করছে। ইতিমধ্যে ডুবে গেছে শহরের বেশকিছু এলাকা।

এছাড়া, সদর উপজেলায় ভেঙে গেছে আত্রাই নদীর বাঁধ। জেলার ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জে তলিয়ে গেছে দিনাজপুর-ঢাকা মহাসড়ক। জানা যায়, পার্বতীপুর-পঞ্চগড় রেলপথের নয়নী ব্রিজ ও কিসমত রেলস্টেশনের মাঝামাঝি নয়নী ব্রিজ এলাকায় ৮০০ মিটার রেলপথের উপর দিয়ে বন্যার পানি প্রবাহিত হওয়ায় পার্বতীপুর-সান্তাহার রেলপথে ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের