,

‘কিডনি লাগলে কিডনি নাও, বরিশালে টিম ফিরিয়ে দাও’

news-image

 

স্পোর্টস ডেস্ক :দুই নভেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর। শুরুর সময় দুইমাসের বেশি হলেও এখন থেকেই দিন ক্ষণ কাউন্ট-ডাউন শুরু করে দিয়েছে ক্রিকেটপ্রেমীরা। তাদের আলোচনায় শুধুই বিপিএল! কারণ এটিই দেশের একমাত্র হাই-ভোল্টেজ ঘরোয়া টুর্নামেন্ট। যাতে ভেলকি দেখানোর অপেক্ষায় থাকেন অচেনা মুখগুলো।

ফ্রাঞ্চাইজি মালিকদের ন্যায় ক্রিকেটপ্রেমীরাও চক কষা শুরু করে দিয়েছে নিজেদের দল নিয়ে। কাকে রেখে কাকে দলে ভেড়ানো যায়। উইকেটের পেছনে কে থাকবেন, ওপেনিংয়ের জন্য পারফেক্ট জুটি গঠন। গতি দানব, নাকি স্পিন জাদুকর নেবেন দলে। সবই ঘুরছে মাথায়।

তবে তার মাঝেই দুঃসংবাদ পেতে হলো ‘বরিশাল বুলসকে’। বিপিএল কর্তৃপক্ষ জানালো, আসন্ন আসরটিতে অংশগ্রহনের সুযোগ মিলছেনা বিপিএলের অন্যতম দলটিকে। আর্থিক অসঙ্গতি ও শর্ত লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। নিশ্চয় এটি অনেক বেশি হতাশার বরিশাল বুলসপ্রেমীদের জন্য।

বিপিএলে নেই বরিশাল। বিষয়টি মোটেও মেনে নিতে পারছেনা বরিশালের ক্রিকেটপ্রেমীরা। তাই তারা নিজেদের অবস্থান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ও সভা-সেমিনানের মাধ্যমে জানাচ্ছেন এর প্রতিবাদ।

তারই ধারাবাহিকতায় রবিবার (১৩ আগস্ট) বরিশালের বাবুগঞ্জের কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ‘কিডনি লাগলে কিডনি নাও, বরিশালকে টিম ফিরিয়ে দাও’ ব্যানারে বিক্ষোভ ও মানব-বন্ধন কর্মসূচি পালন করে।

 

এসময় ক্রিকেটপ্রেমীরা বলেন, বরিশালের মতো একটি বিভাগীয় জেলার দল অর্থনৈতিক কারণে বিপিএল থেকে বাদ পড়বে তা মানা কষ্টকর।

বরিশালের ক্রিকেটপ্রেমীরা তাদের দলকে ফিরিয়ে আনতে প্রয়োজনে নিজেদের কিডনি বিক্রি করবে। তারপরও ‘বরিশাল বুলস’ যেন বিপিএলে ফিরে আসে এটাই কাম্য শিক্ষার্থীদের। এসময় টিম স্পন্সরকে উদ্দেশ্য করে শিক্ষার্থীরা আরও বলেন, প্রয়োজনে আমরা কিডনি বিক্রি করে টিম স্পন্সদের টাকা দেব। তারপরও ফিরে আসুক আমাদের টিম।

 

প্রসঙ্গত, বিপিএলে গত আসরে ‘বরিশাল বুলস’র নেতৃত্বে ছিলেন জাতীয় টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহীম। সতীর্থ হিসেবে ছিলেন শাহরিয়ার নাফিস, আল-আমিন, তাইজুলের মতো জাতীয় দলের তারকা ক্রিকেটাররা। কিন্তু তারপরও ভাল কিছু উপহার দিতে পারেনি তারা। সে কারণে আসর শুরুর অনেক আগে থেকেই অধিনায়কের বিরুদ্ধে নানান ধরণের অভিযোগ আনেন বরিশাল টিমের মালিক।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে