,

যেখানেই শাকিব খান, সেখানেই জনসমুদ্র!

news-image

 

বিনোদন ডেস্ক : দেশের সুপারস্টার অভিনেতা শাকিব খান। তাকে নিয়ে দেশ ও পশ্চিম বাংলার নির্মাতা ও প্রযোজকদের আগ্রহের কমতি নেই। কিন্তু গেল কয়েক মাসে শাকিবকে নিয়ে তৈরি হয়েছে তুমুল আলোচনা সমালোচনা। কয়েক দফায় তিনি হয়েছেন বয়কটও। কিন্তু তাতে একটু কমতি পড়েনি তার ভক্তদের ভালোবাসায়। বরং এতো বৈরি পরিবেশের ভেতর দিয়ে যাওয়ার পরেও তার পক্ষে শক্ত অবস্থানে ছিলেন দেশে তার ভক্ত অনুরাগীরা। আর তেমন মহড়ায় যেনো দেখা গেলো সম্প্রতি একটি ছবির শ্যুটিংকে কেন্দ্র করে!

বৈরি পরিবেশের ভেতর দিয়ে যাচ্ছেন দেশের তারকা অভিনেতা শাকিব খান। অপু বিশ্বাসের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে জটিলতা, পরিচালক সমিতি ও শিল্পী সমিতির সঙ্গে বাদানুবাদ সব মিলিয়ে শেষ কয়েক মাস ধরে ভালো নেই খান সাহেব। নানা সমালোচনাও বরদাস্ত করতে হয়েছে তাকে। কিন্তু এতোসব কিছুর পরও দৃঢ় মনোবল নিয়ে তার পাশে লড়াই করে গেছেন দেশের লাখো তরুণ ভক্তরা। আর এবার চাঁদপুরে ‘আমি নেতা হবো’ নামে একটি ছবির শ্যুটিং করতে গিয়ে তেমনটাই যেনো প্রত্যক্ষ করলো দেশবাসী।

শাকিব বলতে মরিয়া এমন ভক্ত অনুরাগী হর হামেশায় এখন খুঁজে পাওয়া সম্ভব। যারা মনে করেছিলেন যে নানা বিতর্কিত কাণ্ডে শাকিবের জনপ্রিয়তায় ভাটা পড়েছে, তাদের হয়তো চোখ খুলবে উপরের জনস্রোত দেখার পর! কারণ, সম্প্রতি উত্তম আকাশ পরিচালিত ছবি ‘আমি নেতা হবো’র শ্যুটিং চাঁদপুর গিয়েছিলেন শাকিব। এমন খবর মুহূর্তেই ছড়িয়ে যায় চারদিকে। আর খান সাহেবকে স্বচোক্ষে দেখতে ভিড় করে রাজ্যের মানুষ। যা শেষ পর্যন্ত জনস্রোতে ঠেকে।

এসময় শাকিব ছাড়াও ‘আমি নেতা হবো’র শ্যুটিং স্পটে শাকিবের সঙ্গে দেখা যায় চিত্রনায়ক ওমর সানিকে। শাপলা মিডিয়া প্রযোজিত ‘আমি নেতা হবো’ ছবিটি গেল ৩১ জুলাই রাজধানীর আফতাব নগরে শুরু হয়। ছবিতে শাকিব-সানি ছাড়াও অভিনয় করেছেন মৌসুমি, বিদ্যা সিনহা মিম এবং কাজী হায়াৎ। একই প্রযোজনা সংস্থা থেকে আরো চারটি সিনেমায় অভিনয় করার কথা শাকিব খানের।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে