,

হল-মার্কের সম্পত্তির মালিক হচ্ছে সোনালী ব্যাংক

news-image

হল-মার্ক গ্রুফের মোট ১৩৭ একর সম্পত্তির মালিক হচ্ছে সোনালী ব্যাংক। ইতোমধ্যে আদালতের নির্দেশে ২৬ একর সম্পত্তির মালিক হয়েছে ব্যাংকটি। বাকি সম্পত্তির মালিকানার জন্য সোনালী ব্যাংক কর্তৃপক্ষ আদালতে আবেদন করেছে।

ঢাকার প্রথম অর্থঋণ আদালতের বিচারক রবিউল আলম এর আগে হল-মার্কের ২৬ একর সম্পত্তির ভোগ, দখল ও বিক্রির ক্ষমতা সোনালী ব্যাংক কর্তৃপক্ষকে প্রদান করেন।

সোনালী ব্যাংকের প্যানেলভুক্ত আইনজীবী জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে  বলেন, হল-মার্কের সকল সম্পত্তির মালিকানার জন্য আমরা আবেদন করেছি। ইতোমধ্যে ২৬ একর সম্পত্তির মালিকানা আদালতের নির্দেশে সোনালী ব্যাংক বুঝে নিয়েছে। হল-মার্কের বাকি সম্পত্তির মালিকনা চেয়েও আবেদন করা হয়েছে।

সোনালী ব্যাংক সূত্রে জানা যায়, হল-মার্ক গ্রুফের মোট সম্পত্তির পরিমাণ ১৩৭ একর। ৫৭টি কোম্পানির বিপরীতে ব্যাংকে ৬১ একর সম্পত্তি বন্ধক রাখা হয়। এর মধ্যে ১৫টি কোম্পানির বিরুদ্ধে মামলা হয়। তাদের বন্ধকী সম্পত্তির পরিমাণ ২৬ একর।

অর্থঋণ আদালত আইন (২০০৩ সালের ৮নং আইন) এর ৩৩ (৫) ধারা অনুযায়ী, হল-মার্কের ২৬ একর সম্পত্তির ভোগ, দখল ও বিক্রির ক্ষমতা সোনালী ব্যাংক কর্তৃপক্ষের কাছে ন্যস্ত করা হয়।

২০১৬ সালের ৬ মার্চ বাকি ৭৬ একর সম্পত্তি ক্রোকের আবেদন করা হয়েছে বলেও সোনালী ব্যাংক সূত্রে জানা যায়।

প্রসঙ্গত, ২০১২ সালের ৪ অক্টোবর হল-মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদ, চেয়ারম্যান জেসমিন ইসলাম, মহাব্যবস্থাপক (জিএম) তুষার আহমেদ এবং সোনালী ব্যাংকের রূপসী বাংলা হোটেল শাখার সাবেক ব্যবস্থাপক ও ডিজিএম (সাময়িক বরখাস্ত) একেএম আজিজুর রহমানকে আসামি করে ২৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা করে দুদক। ২৭ জনের মধ্যে এজিএম কামরুল ইসলামও মামলার আসামি।

সোনালী ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে রূপসী বাংলা হোটেল শাখা থেকে হল-মার্ক ২ হাজার ৬৮৬ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ করে। এর মধ্যে স্বীকৃত বিলের বিপরীতে পরিশোধিত (ফান্ডেড) অর্থ হচ্ছে ১ হাজার ৫৬৮ কোটি ৪৯ লাখ ৩৪ হাজার ৮৭৭ টাকা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে