,

প্রয়োজনে সরকারের পায়ে ধরতে রাজি : আবুল মকসুদ

news-image

নিজস্ব প্রতিবেদক : বিশিষ্ট কলামিস্ট ও বুদ্ধিজীবী সৈয়দ আবুল মকসুদ বলেছেন, রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে আমরা সংবাদ সম্মেলন করেছি, আন্দোলন করেছি। এত কিছুর পরও সরকারের টনক নড়েনি। আমাদের দাবি মেনে নিলে প্রয়োজনে সরকারের পায়ে ধরতাম। তাকে বলতাম দয়া করে এ প্রকল্পে আর হাত দেবেন না। সেটা সম্ভব হতো যদি সরকার একজন মানুষ হতো, কিন্তু সরকার কোনো একজন মানুষ নয়; এর সাথে আরও অনেকে জড়িত।

রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘সুন্দরবনের পাশে তিন শতাধিক নতুন শিল্পকারখানা স্থাপনে অনুমোদন প্রক্রিয়ার প্রতিবাদ ও বাতিলের দাবি’তে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক ড. সুলতানা কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক বদরুল ইমাম, নিজেরা করি’র নির্বাহী পরিচালক খুশি কবির, বাপা’র সাধারণ সম্পাদক আবদুল মতিন ও যুগ্ম সাধারণ সম্পাদক শরিফ জামিল প্রমুখ উপস্থিত ছিলেন।

সৈয়দ আবুল মকসুদ বলেন, সুন্দরবনের পাশে রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ যে ক্ষতিকর হবে, তা আজকে হয়তো কেউ বুঝতে পারছে না। কিন্তু এ প্রকল্পের জন্য ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ক্ষমা করবে না। সরকার আমাদের চেয়ে অনেক শক্তিশালী। তারা যত শক্তিশালী হোক, আমাদের আন্দোলন চালিয়ে যাবো।

মকসুদ বলেন, অর্থনৈতিক উন্নয়ন আমরাও চাই। সরকার একা চাইলে হবে না, সরকারের উচিত হবে জনগণকে সঙ্গে নিয়ে উন্নয়ন করা। রামপাল নিয়ে যা করা হচ্ছে, তাতে উন্নয়নের নামে আত্মহত্যার দিকে এগুচ্ছি আমরা। এটা বন্ধ করতে হবে।

সুলতানা কামাল বলেন, রামপাল বিদ্যুৎ প্রকল্প বিষয়ে সরকারি পরিবেশগত সমীক্ষা ও অন্যান্য প্রতিবেদন অবিলম্বে বাতিল করতে হবে। ইউনেস্কোর নেতেৃত্বে একটি আন্তর্জাতিক, নিরপেক্ষ ও বিজ্ঞানভিত্তিক পরিবেশগত সমীক্ষা পরিচালনা করে নতুন স্থান নির্ধারণ করতে হবে।

নিজেরা করি’র নির্বাহী পরিচালক খুশি কবির বলেন, আমরা আমাদের সম্পত্তিকে ধ্বংস করতে দিতে পারি না। আমরা উন্নয়নের বিরুদ্ধে না। আমরা চাই টেকসই উন্নয়ন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে