,

বৃষ্টিতে ভিজে ত্রাণমন্ত্রীর মাছ শিকার

news-image

চাঁদপুর প্রতিনিধি : বৃষ্টিতে ভিজে নিজ পুকুরে জাল দিয়ে মাছ শিকার করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। শুক্রবার (১০ আগস্ট) দুপুরে শৈশবের স্মৃতিকে স্মরণ করে বৃষ্টিতে ভিজে পরিবারের সদস্যদের সাথে নিয়ে জাল দিয়ে মাছ ধরেন তিনি।

হঠাৎ করেই ত্রাণমন্ত্রী জাল নিয়ে মাছ ধরতে মতলব উত্তর উপজেলার মোহনপুরের গ্রামের বাড়ির পুকুরে নেমে পড়েন। এ সময় মন্ত্রীর নিকটাত্মীয়রা ছাড়াও অনেক নেতাকর্মী এ দৃশ্য উপভোগ করেন।

স্থানীয়রা জানান, মন্ত্রীর জাল দিয়ে মাছ ধরার ধরন ছিল একজন অভিজ্ঞতাসম্পন্ন মানুষের মতো। মনেই হয়নি তিনি দীর্ঘদিন পর মাছ ধরতে নেমেছেন।

গ্রামীণ জনপদে এমন দৃশ্য দেখতে পুকুরপাড়ে মানুষের ভিড় জমে উঠেছিল। এ সময় গ্রামে বয়োবৃদ্ধ অনেকেই মন্ত্রীকে উৎসাহিত করেন।

উপস্থিত নেতাকর্মীদের মধ্যে অনেকেই দৃশ্যটি উপভোগের পাশাপাশি তাদের মুঠোফোনের ক্যামেরায় ধারণ করেন। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও মন্ত্রীর মাছ শিকারের ছবি শেয়ার করেন।

মন্ত্রীর গণসংযোগ কর্মকর্তা দেওয়ান মো. ওমর ফারুক জানান, নিজের নির্বাচনী এলাকায় এলে মন্ত্রী সাধারণ মানুষের বেশেই থাকেন এবং সাধারণ মানুষ হিসেবে চলাফেরা করেন। যার কারণে নির্বাচনী এলাকার সাধারণ মানুষের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয়।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের