,

রায় নিয়ে বাড়াবাড়ি না করাই ভালো, বিএনপিকে তোফায়েল

news-image

নিজস্ব প্রতিবেদক : ষোড়শ সংশোধনী বাতিল করে উচ্চ আদালতের দেওয়া রায়ের কিছু পর্যবেক্ষণ দুঃখজনক মন্তব্য করে বিষয়টি নিয়ে বিএনপি নেতাদের বাড়াবাড়ি না করার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ।

আজ রোববার সকালে রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বরে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত ‘ইতিহাস কথা কয়’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, বিএনপি মনে করে, তাদের মনের কথাই এ রায়ের মধ্য দিয়ে এসেছে। বিএনপি নেতারা এ রায়ের পর সরকারকে পদত্যাগ করার যে আহ্বান জানিয়েছেন, তা কোনোভাবেই যুক্তিসংগত নয় বলেও মনে করেন তিনি।

উচ্চ আদালত এর আগেও বিএনপি ও তার নেতাদের নিয়ে নানা পর্যবেক্ষণ দিয়েছে। সেসব বিষয়ে তারা কেন মেনে নেয়নি, সে প্রশ্নও তোলেন তোফায়েল। পরবর্তী সময়ে বিএনপি নেতারা রায় নিয়ে সমালোচনা করলে, আওয়ামী লীগ নেতারাও তার সমুচিত জবাব দেবেন বলে জানান তোফায়েল আহমেদ।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুলকে উদ্দেশ করে আওয়ামী লীগ নেতা বলেন, ‘আপনি কেন এত আনন্দিত। আপনার যে নেতা (জিয়াউর রহমান) তাঁকেও ক্ষমতা দখলকারী বলা হয়েছে, তাঁর বিরুদ্ধে কথা বলা হয়েছে। আপনি উল্লাস করেন কী কারণে? আমরা মনে করি, এটা নিয়ে বাড়াবাড়ি না করা ভালো।’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের