,

‘সরকারের বাধায়’ জোট বড় করতে পারলেন না এরশাদ

news-image

নিজস্ব প্রতিবেদক : সরকার ক্ষমতা হারানোর ভয়ে জাতীয় পার্টির নেতৃত্বাধীন জোট বড় করতে বাধা দিয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।

আজ রোববার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ জাতীয় জোট—বিএনএর প্রতিনিধি সম্মেলনে অংশ নিয়ে এ অভিযোগ করেন এরশাদ।

দেশের মানুষ পরিবর্তন চায় উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, জাতীয় পার্টিই পারে ক্ষমতায় গিয়ে লুটপাট, দুঃশাসন থেকে দেশবাসীকে মুক্তি দিতে।

এইচ এম এরশাদ আরো বলেন, ‘আমাদের জোটকে আরো বড় করতে পারতাম। অনেকেই ইচ্ছা ব্যক্ত করেছিল। কিন্তু সরকার মনে করল, আমাদের দল শক্তিশালী হলে তারা ক্ষমতায় থাকতে পারবে না। তাই বাধা দিয়েছে। বন্যার পানিকে কি বাধা দিতে পারে? জনগণ চাচ্ছে মুক্তির সংগ্রাম। জনগণ দেখছে মুক্তির স্বপ্ন। জনগণ বুঝতে পারছে, মুক্তির স্বপ্ন দেখাতে পারে একমাত্র জাতীয় জোট। বাংলাদেশ জাতীয় জোট। তাই কোনো বাধা আমাদের সামনে বাধা নয়।’

সরকার জাতীয় পার্টির সঙ্গে যোগ দিতে চাওয়া ছোট দলগুলোকে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে জোট গঠনে বাধা দিয়েছে বলেও এ সময় অভিযোগ করেন এরশাদ। জাতীয় পার্টি তত্ত্বাবধায়ক সরকারকে ঘৃণা করে জানিয়ে তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন সংবিধান অনুযায়ী সাংবিধানিক সরকারের অধীনে হতে হবে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের