,

বন্যা মোকাবিলায় প্রস্তুত সরকার : প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্যাপক বন্যা হলেও খাদ্য মজুদসহ সব রকমের প্রস্তুতি সরকারের আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রোববার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুনর্গঠিত জাতীয় পুষ্টি পরিষদের প্রথম সভায় এ কথা জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, মানুষের খাদ্য চাহিদা পূরণেই আগাম ব্যবস্থা নিয়ে রাখা হয়েছে।

শেখ হাসিনা বলেন, ‘আমাদেরসব সময় হিসাব রাখতে হয়, আমাদের দেশে বন্যা-খরা বা জলোচ্ছ্বাস—যেকোনো দুর্যোগ দেখা দিতে পারে। যেমন এবারে আমাদের আগাম বন্যায় অনেক ফসল নষ্ট হয়েছে। আর বাংলাদেশে এ বছর আমরা আমাদের যেটা একটা ধারণা যে আবার বন্যা আসতে পারে। এবং ব্যাপক বন্যা যদি হয়, আমাদের খাদ্য হয়তো সমস্যা দেখা দিতে পারে। কিন্তু মানুষের খাদ্য চাহিদা পূরণের জন্য এ সমস্যা যাতে না হয়, এরই মধ্যে আমরা কিন্তু খাদ্য বাইরের থেকে ক্রয় করে মজুদ রাখার জন্য ইতোমধ্যে আমরা ব্যবস্থা নিচ্ছি। আগাম আমরা ব্যবস্থা নিচ্ছি কেন? মানুষের খাদ্য চাহিদাটা যেন পূরণ হয়।’

দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এখন মানুষের সুষম পুষ্টি নিশ্চিত করার ওপর জোর দিয়েছে সরকার। তবে শুধু নীতিমালা দিয়ে নয়, খাদ্য সম্পর্কে আধুনিক জ্ঞান ও পর্যাপ্ত সচেতনতার মাধ্যমেই পুষ্টি পরিস্থিতির উন্নয়ন সম্ভব বলে মনে করেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে গ্রামের মানুষের প্রতি খেয়াল রাখার, প্রয়োজনে বিশেষ কর্মসূচি হাতে নেওয়ারও পরামর্শ দেন তিনি।

এ সময় বিএনপির নেতাদের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, বিদেশি সাহায্য কমে যাবে এমন দোহাই দিয়ে, দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার বিরোধিতা করেছিল তারা।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের