,

অল্পের জন্য প্রাণে বাঁচলেন ইমন

news-image

বিনোদন প্রতিবেদক : বান্দরবনের শৈলপ্রপাতে ঝর্নার পানিতে শুটিং করছিলেন ইমন। রোববার বেলা ১১ টার দিকে ঝর্ণার পানিতে শট দিতে গিয়ে তিনি ভেসে যান। এসময় ঝর্নার পানিতে পাথরে ধাক্কা খেয়ে হাত, পায়ে প্রচণ্ড ব্যাথা পান। শরীরের অনেক অংশ থেঁতলেও যায় তার।

অবস্থা বেগতিক দেখে দূর থেকে শুটিং ইউনিটের লোকজন দৌড়ে এসে তাকে পানির স্রোত থেকে টেনে তোলেন। নির্মাতা মাহমুদ দিদারের ‌‘না জাগতিক না পুরান’ নামের টেলিছবির শুটিংয়ে এমন দুর্ঘটনার কবলে পড়েন এই অভিনেতা।

এদিকে ইমন বলেন, ‘স্রোতে ভাসা একটি দৃশ্য ছিল। আমি ভাবলাম রিস্ক নিলে কাজটা ভাল হবে। যেই ভাবনা সেই কাজ। কিন্তু স্রোত আসে অনেক জোরে। আমি কিছুই বুঝে ওঠার আগেই বড় দুর্ঘটনার সম্মুখীন হই। এরপর তিনজন দড়ি দিয়ে টেনে তুলে আমাকে রক্ষা করে। অল্পের জন্য বেঁচে গেছি। এখনও ওই দৃশ্য চোখে ভাসলে গা শিওরে উঠছে।’

নির্মাতা মাহমুদ দিদার বলেন, ‘যেখানে শুটিং করছিলাম ওই জায়গাটা অনেক বিপদজনক। এর আগে অনেকের প্রাণ নাশও হয়েছে।’ তিনি বলেন, ‘কদিন ধরে অতিরিক্ত বৃষ্টি পাতের ফলে ঝর্ণার পানি ও স্রোত বেড়ে গেছে। যার জন্য ইমন ভাই ঠিক বুঝে ওঠার আগেই আঘাত পান। তিনি অল্পের জন্য বেঁচে গেছেন। এখন তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আগামী পরশুদিন আমরা ঢাকা ফিরবো।’

নির্মাতা আরও জানান, গেল ১০ আগস্ট থেকে বান্দরবনে ‘না জাগতিক না পুরান’ টেলিছবির শুটিং হচ্ছে। ইমন ছাড়াও এতে অভিনয় করছেন প্রভা, জীবন প্রমুখ। আগামী ঈদে এটি চ্যানেল আইতে প্রচার হবে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের